• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রোহিঙ্গা নেতা নিহত মহিবুল্লার পরিবার কানাডায় স্থানান্তরিত

জুবাইরুল ইসলাম জুয়েল( কক্সবাজার) টেকনাফ
আপডেট : শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

রোহিঙ্গা নেতা নিহত মহিবুল্লার পরিবার কানাডায় স্থানান্তরিত।উখিয়া-টেকনাফে অবস্থিত মায়ানমার থেকে বাস্তুহারা হয়ে বাংলাদেশ আগত রোহিঙ্গাদের ক্যাম্পে সন্ত্রাসী ও পেশী শক্তির এক সাম্রাজ্যে পরিণত হয়েছে যার প্রভাব স্থানীয় জনগণের উপর বিশাল আকারে পড়েছে। স্থানীয়দের কে জিম্মি করে অর্থের বিনিময়ে মুক্তিপণ দেওয়া হচ্ছে এর ব্যত্যয় ঘটলে বর্বরোচিতভাবে হত্যা করা হচ্ছে।দুর্বৃত্তদের গুলিতে নিহত আলোচিত রোহিঙ্গা নেতা ‘আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের’ চেয়ারম্যান মুহিবুল্লাহর পরিবারের ১১ জন সদস্য বাংলাদেশ ছেড়ে কানাডা পাড়ি দিয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) রাত ১১টায় তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা ত্যাগ করেছেন বলে রোহিঙ্গাদের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

এর আগে, মুহিবুল্লাহর ভাই রোহিঙ্গা সোসাইটি ফর পিস’র মুখপাত্র রশিদুল্লাহ নিরাপত্তাহীনতায় বাংলাদেশ ছেড়ে তৃতীয় কোন দেশে আশ্রয় গ্রহণের সত্যতা নিশ্চিত করেন। মুহিবুল্লাহার পরিবারের আবেদনের প্রেক্ষিতে কানাডা সরকারের সহায়তায় তারা শরণার্থী মর্যাদায় কানাডা যেতে সক্ষম হয়েছে বলে রোহিঙ্গাদের একাধিক সূত্র জানিয়েছে। আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে মুহিবুল্লাহর স্ত্রী নাসিমা খাতুন, তার ৯ ছেলে-মেয়ে, মেয়ে জামাইসহ ১১ জন কানাডার উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেছেন।

তাদের কানাডা স্থানান্তরে সহায়তা করেছে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)। কানাডায় পৌঁছানোর পর কানাডা সরকার তাদের শরণার্থীর মর্যাদা দেবে বলে জানা গেছে। উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর থেকে তৃতীয় কোন দেশে আশ্রয়ের জন্য চেষ্টা চালিয়ে আসছিল মুহিবুল্লাহর পরিবার। রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তাহীনতার বিষয়টি উল্লেখ করে তাদের আবেদনের প্রেক্ষিতে গত অক্টোবরে তাদের কক্সবাজার ক্যাম্প থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। সর্বশেষ তারা বৃহস্পতিবার কানাডায় স্থানান্তরিত হয়।

গত বছরের ২৯ সেপ্টেম্বর রাতে উখিয়ায় লম্বাশিয়া এলাকায় আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের চেয়ারম্যান মুহিবুল্লাহকে তার চারপাশের লোক দিয়ে ক্যাম্পের ভিতরে থাকা ঘর থেকে বের করে এনে বিভিন্ন সালিশ দরবারের কথা বলে অফিসে পূর্ব পরিকল্পনা অনুসারে বসিয়ে রাখেন পরে মুখোশ পরা সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে এসে তার কার্যালয়ে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা মহিবুল্লাহ কে।

উল্লেখ্য এই মুহিব্বুল্লাহ তার সেই অফিসে বসে সারা বিশ্বের নেতৃবৃন্দের সাথে আরকান শরণার্থীর অধিকার প্রতিষ্ঠা করে মায়ানমারে ফেরত যাবার জন্য সবসময় সচেষ্ট ছিলেন। মার্কিন প্রেসিডেন্ট তৎকালীন ডোনাল্ড ট্রাম্পের সাথে ও এই মুহিব্বুল্লাহ সাক্ষাত করেছিলেন। উল্লেখ করা হয় মায়ানমার সরকারের মদদে রোহিঙ্গাদের পক্ষে কথা বলার লোক মুহিব্বুল্লাহ কে হত্যা করে আরাকানে যাতে রোহিঙ্গারা ফেরত যেতে না পারে সেজন্য তাদের মুখপাত্র মুহিব্বুল্লাহ কে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে বলে বিভিন্ন সূত্র থেকে জানা যায়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ