• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালিতে স্মৃতি সৌধে বাংলাদেশিরা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ

মিনহাজ হোসাইন ইতালি থেকে বিশেষ প্রতিবেদক
আপডেট : শনিবার, ২ এপ্রিল, ২০২২

ইতালিতে এই প্রথম অস্থায়ী স্মৃতি সৌধে প্রবাসী বাংলাদেশিরা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ। ইতালির রাজধানী রোমে এই প্রথম অস্থায়ী স্মৃতি সৌধ নির্মাণ করে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই স্মৃতিসৌধে ৭১ এর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বাংলা প্রেস ক্লাব ও জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালির যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিপুল সংখ্যক প্রবাসী অংশগ্রহণ করে। জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালির সভাপতি আফজাল হোসেন রোমান, বাংলা প্রেসক্লাব , ইতালির সাধারণ সম্পাদক লাবণ্য চৌধুরী, সম্মানিত সদস্য সিনিয়র সাংবাদিক হাসান মাহমুদ, জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালির সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন, অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের মহিলা সম্পাদিকা মেহনাস তাব্বাসুম শেলী, নির্বাহী কমিটির সদস্য মালিক মঞ্জুর, সাংবাদিক আমিনুল ইসলাম রাসেল, রাজু হক, ইতালীয়ান সাংবাদিক সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা কবিতা আবৃত্তি এবং সঙ্গীতানুষ্টান সহ দিন ব্যাপী ছিলো নানা আয়োজন। বেড়ে ওঠা আগামী প্রজন্মের মাঝে স্বাধীনতার সঠিক ইতিহাস তুলে ধরতে দুর প্রবাসে থেকেও এই শ্রদ্ধা নিবেদন ও এরকম আয়োজনে গর্ব অনুভব করে মুক্তিযুদ্ধের চেতনাকে আরো ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান প্রবীণ মুক্তিযোদ্ধা লুৎফর রহমান। এ সময় কমিউনিটির নেতৃবৃন্দদের মধ্য উপস্থিত ছিলেন চ্যানেল এস দর্শক ফোরাম ইতালী, বাংলাদেশ সমিতি ইতালী, ইতাল বাংলা স্বমন্নয় ও উন্নয়ন সমিতি, ইতালী আওয়ামীলীগ, ইতালী বিএনপি, যুবদল ইতালী শাখা, বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা, মহিলা সমাজ কল্যাণ সমিতি, মহিলা সংস্থা ইতালী, যুব উন্নয়ন ব্যবসায়ী সমিতি, বিশ্ব সঙ্গীত কেন্দ্র রোম সহ বিভিন্ন সংগঠনের নেতারা।

এসময় বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দদরা দূতাবাসের মাধ্যমে একটি স্থায়ী স্মৃতি সৌধ নির্মাণের দাবী জানান।আয়োজনের টাইটেল স্পন্সর CSN Bangla প্রতিষ্ঠানের কর্ণধার পলাশ হাওলাদার বলেন” এই ধরনের আয়োজনে Csn Bangla সব সময়ই পাশে থাকবে। তিনি আগামী প্রজন্মরা যেন একটি স্থায়ী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে পারে তার দিকে দৃষ্টি দেয়ার আহ্বান জানান।
শেষে অনুষ্ঠানে বিজয়ী শিশু-কিশোরদের মাঝে পুরস্কার বিতরণ করেন আয়োজনের স্পনসর Csn কাফ কর্মকর্তারা ও অনুষ্ঠানের সার্বিক সহযোগি বিশিষ্ট ব্যাবসায়ী নূর ইসলাম পান্না সহ আমন্ত্রিত অতিথিরা।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ