• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাঙ্গেরির নির্বাচনে প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ফিদেজ দলের নিরঙ্কুশ বিজয়

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ৬ এপ্রিল, ২০২২

হাঙ্গেরির সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ফিদেজ দলের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ। হাঙ্গেরির সংসদ নির্বাচনে স্পষ্ট জয় পেয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ মিত্র হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের ফিদেজ দল। হাঙ্গেরির সংসদে তারা দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা লাভে সক্ষম হতে পারে।আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী গতকাল রোববার অনুষ্ঠিত দেশের সাধারণ সংসদ নির্বাচনে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের দল ফিদেজ প্রাথমিক ফলাফলে ব্যাপক ব্যবধানে জয়লাভ করেছে।প্রাথমিক ফলাফলের পরেই তিনি রাজধানী বুদাপেস্টে এক সাংবাদিক সম্মেলনে নিজের বিজয়ের ঘোষণা দিয়েছেন। এই নিয়ে তিনি চতুর্থ দফায় তার ডানপন্থী দলের পক্ষে নির্বাচনে জনগণের ম্যান্ডেট দাবি করলেন। প্রাথমিক ফলাফল শেষে তার দল অনেকটাই একক সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে বলে জানা গেছে।

গতকাল নির্বাচনী সন্ধ্যায় রাজধানী বুদাপেস্টে তার ফিদেজ দলের কর্মকর্তা ও সমর্থকদের উদ্দেশ্যে ১০ মিনিটব্যাপী একটি ভাষণ প্রদান করেন তিনি। ভাষণ দেবার সময় উপস্থিত সমর্থকরা “ভিক্টর” বলে উল্লাস করছিলেন। ভাষণে তিনি নির্বাচনটিকে তার দলের জন্য এক “বিশাল জয়” হিসেবে ঘোষণা করেন।
এদিকে বুদাপেস্ট থেকে ভয়েস অফ আমেরিকা জানায়,নির্বাচনে জয়লাভের প্রাথমিক ফলাফলের পর সাংবাদিক সম্মেলনে ওরবান বলেন, “আমরা এত বিশাল এক জয় পেয়েছি যে সেটা চাঁদ থেকেও দেখা যায়, এবং ব্রাসেলস থেকে তো অবশ্যই দেখা যায়।” গণতান্ত্রিক প্রক্রিয়ার পশ্চাদপসরণ ও দূর্নীতির অভিযোগের কারণে ওরবান প্রায়শই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিন্দার শিকার হয়ে আসছে।

জাতীয় নির্বাচন দফতরের তথ্যমতে, ৭৫% ভোট গণনা শেষে, ওরবানের ফিদেজ দলের নেতৃত্বাধীন জোটটি পেয়েছে ৫৪.৫% ভোট। অপরদিকে, ইউনাইটেড ফর হাঙ্গেরি নামের ইউরোপপন্থী বিরোধীদলীয় জোট পেয়েছে প্রায় ৩৪% ভোট।

আপাতদৃষ্টিতে মনে হয়েছে যে, ফিদেজ দলটির পক্ষে আবারও একটি সাংবিধানিক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সম্ভব হবে। এর ফলে, মধ্য-ইউরোপীয় এই দেশটিতে তাদের সুদূরপ্রসারী পরিবর্তনগুলো করা অব্যাহত রাখতে পারবে দলটি।শুরুর দিকে বিভেদ সৃষ্টিকারী সামাজিক ও সাংস্কৃতিক বিষয়গুলোর ভিত্তিতে প্রচারণা চালালেও, ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়া আক্রমণ আরম্ভের পর থেকে তিনি নাটকীয়ভাবে তার প্রচারণার ‍সুর বদলে ফেলেন। সেই সময় থেকে তিনি যুদ্ধটিকে শান্তি ও স্থিতিশীলতার বিপরীতে যুদ্ধ ও বিশৃঙ্খলা, এ দুটোর মধ্যে একটিকে বেছে নেবার নির্বাচন হিসেবে তুলে ধরেন।

একদিকে, বিরোধীদলগুলো হাঙ্গেরিকে তাদের যুদ্ধরত প্রতিবেশী দেশ ইউক্রেনকে সমর্থন করতে এবং ইইউ ও ন্যাটো সহযোগীদের সাথে তাল মিলিয়ে চলার আহ্বান জানায়। অপরদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘকালীন মিত্র ওরবান, জোর দেন হাঙ্গেরির নিরপেক্ষতার উপর এবং মস্কোর সাথে তাদের ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার উপর। এর মধ্যে সুবিধাজনক শর্তে রাশিয়া থেকে গ্যাস ও তেল আমদানির বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৬এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ