অভিবাসন ও প্রবাসীদের নিয়ে কাজ করা গ্রীসের সকল অনলাইন নিউজ পোর্টাল ও পেইজ গুলিকে এক সাথে কাজ করার লক্ষ্য নিয়ে গ্ৰিক বাংলা প্রেস ক্লাবের আয়োজনে গ্ৰিসের প্রধান,জনপ্রিয় ও শক্তিশালী দুটি প্রকাশিত অনলাইন পত্রিকা bdnewseu24.com ও athensbd24.com মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।গতকাল রাতে (০৫-০৪-২০২২ইং)রাজধানী এথেন্সের একটি বাংলাদেশী রেস্টুরেন্টে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।উভয় পত্রিকার প্রতিনিধি হিসেবে বিডিনিউজ ইউরোপের পক্ষে প্রধান সমন্বয়ক কামরুজ্জামান ভূঁইয়া ডালিম ও এথেন্স বিডির পক্ষে মোহাম্মেদ অলিউর রহমান রাফি চুক্তিতে স্বাক্ষর করেন।গ্রিক বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি পদে মোহাম্মেদ অলিউর রাফির যোগদানে গ্রীসের সকল মিডিয়া ও সাংবাদিকেরা গ্রিক- বাংলা প্রেসক্লাবের ছায়াতে আবদ্ধ হয়ে গ্রীক প্রবাসী বাংলাদেশিদের জন্য কাজ করতে সম্মতি প্রকাশ করেছেন।

এ চুক্তির অন্যতম দিক হচ্ছে গ্রীসের বাংলাদেশি মিডিয়াকে গ্রীক বাংলা প্রেসক্লাবের অধীনে রেখে সকল সাংবাদিক ও অভিবাসন বিশেষজ্ঞগণদের নিয়ে একসাথে কাজ করা,বস্তুনিষ্ঠ নিরপক্ষ সদা-সত্য ন্যায়ের পক্ষে অবহেলিত সমাজের অসঙ্গতি ও বাংলার সংস্কৃতি ঐতিহ্য বহির্বিশ্বে তুলে ধরা এবং সর্বোপরি গ্রীক প্রবাসী বাংলাদেশিদের নিকট অভিবাসন সংক্রান্ত সকল আইন-কানুন সহজ ভাবে তুলে ধরা,গ্রীসের সকল সমসাময়িক বিষয়গুলিকে দেশ-বিদেশের মিডিয়াতে উপস্থাপন করা পাশাপাশি গ্রীসের প্রবাসীদের বিভিন্ন সুযোগ-সুবিধা আদায়ের লক্ষ্য নিয়ে কাজ করা।

গ্রীসে আশ্রয় অভিবাসী আইন ও সমসাময়িক তথ্য ধারণা পেইজ,Athensbd24.com এর স্বত্বাধিকারী ও গ্ৰিসের অভিবাসন আইন বিশ্লেষক ও পরামর্শক মোহাম্মেদ অলিউর রাফিকে গ্রিক বাংলা প্রেসক্লাবের পক্ষ থেকে সিনিয়র সহ-সভাপতি পদে পদায়ন করা হয়েছে।প্রেসক্লাবের সকল নেতৃবৃন্দ ফুলের তোড়া দিয়ে নতুন সিনিয়র সহ-সভাপতিকে অভিনন্দন জানান।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রিক বাংলা প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম,পরিচালনা করেন গ্ৰিক বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার ,সঞ্চালনা করেন কামরুজ্জামান ভূঁইয়া ডালিম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রীসের সভাপতি ও গ্ৰিক বাংলা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা হাজী আব্দুল কুদ্দুস সাহেব।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্রিক- বাংলা প্রেস ক্লব উপদেষ্টা আব্দুর রহিম মোল্লা, প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক দ্বয় আলম মাহমুদ ও শিমুল সৈকত,সাংগঠনিক সম্পাদক শাহ্ ইমরুল হাসান ,এথেন্সবিডির স্টাফ রিপোর্টার জহিরুল ইসলাম জহিরও আলম মাহমুদ,এথেন্সবিডির চিত্রগ্রাহক মোহাম্মেদ ইসমাইল,আমিনুর রহমান অপু সহ আরো অনেকে।উক্ত চুক্তি স্বাক্ষরে গ্রিক বাংলা প্রেসক্লাবের মর্যাদা সম্মন্বিত রাখার বিষয়ে সবাই ঐক্যমত পোষণ করেন।
আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৬এপ্রিল/জই