• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পাটগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০

পাটগ্রামে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় কৃষি প্রণোদনা ও পূর্নবাসন কর্মসূচির আওতায় ৫ হাজার ৪৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধান, ভূট্টা, গম, সরিষা , চীনাবাদাম, সূর্যমুখী , পেঁয়াজ, টমেটো, মুগ, মসুর, খেসারি ডাল বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় সাংসদ সদস্য আলহাজ্ব মো. মোতাহার হোসেন এমপি মহোদয় প্রধান অতিথি হিসেবে কৃষকদের হাতে বিভিন্ন প্রকার ফসলের বীজ ও সার তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রুহুল আমীন বাবুল, পৌর মেয়র শমসের আলী, পাটগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি পূর্ণ চন্দ্র রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন লিপু , পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নিলু, পাটগ্রাম টি .এন স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল ওহাব প্রধান, পাটগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আব্দুল গাফ্ফার, কৃষিসম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো. হারুন মিয়াসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান , ইউপি সদস্যরা।
বিডিনিউজ ইউরোপ/২৪ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ