• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কিউবার হোটেলে ভয়াবহ বিস্ফোরণে ২২ জন নিহত,আহত কয়েক ডজন

কবিব আহমেদ কূটনীতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ৭ মে, ২০২২

কিউবার রাজধানী হাভানায় পাঁচ তারা হোটেলে
ভয়াবহ বিস্ফোরণে ২২ জন নিহত,আহত কয়েক ডজন!
কিউবার রাজধানীর কেন্দ্রস্থলে একটি বিলাসবহুল পাঁচ তারা হোটেলে গ্যাস লিকেজের কারণে সংঘটিত একটি শক্তিশালী বিস্ফোরণে এই হতাহতের ঘটনা ঘটে। গতকাল শুক্রবার (৬ মে) কিউবার রাজধানী হাভানা থেকে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে এই দুর্ঘটনায় এক শিশুসহ অন্তত ২২ জন নিহত এবং কয়েক ডজন ব্যক্তি আহত হয়েছেন। শক্তিশালী বিস্ফোরণের কারনে হোটেলটির বাইরের দেয়াল উড়ে যায়। স্থানীয় সময় বেলা ১১টার দিকে হাভানার এই বিলাসবহুল সারাতোগা হোটেলে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে হোটেলটির কয়েকটি তলা বিধ্বস্ত হয়েছে।ভয়েস অফ আমেরিকার খবরে বলা হয়েছে রাজধানী
হাভানার কেন্দ্রস্থলে অবস্থিত এই বিলাসবহুল হোটেলটিতে সংস্কার কাজ চলছিল। তাই সংস্কার কাজ চলায় দুর্ঘটনার সময় ৯৬ কক্ষবিশিষ্ট হোটেল সারাতোগায় কোনো পর্যটক ছিলেন না বলে কিউবার কমিউনিস্ট পার্টির সংবাদপত্র গ্রানমাকে জানান হাভানার গভর্নর রেনাল্ডো গার্সিয়া জাপাতা।“এটা কোনো বোমা বিস্ফোরণ বা অন্য কোনো হামলা নয়। এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা মাত্র”, দুর্ঘটনার স্থান পরিদর্শনের পর প্রেসিডেন্ট মিগুয়েল ডায়াজ-ক্যানেল এক টুইটে একথা বলেছেন। এদিকে কিউবার রাজধানী
হাভানায় স্বাস্থ্যমন্ত্রণালয়ের অধীনস্থ হাসপাতাল বিভাগের প্রধান ডা. জুলিও গুয়েরা ইজকুয়ের্দো সাংবাদিকদের বলেছেন যে, কমপক্ষে ৭৪ জন আহত হয়েছেন। ডায়াজ-ক্যানেলের কার্যালয় থেকে করা একটি টুইট অনুসারে, তাদের মধ্যে ১৪ জন শিশু।

ডায়াজ-ক্যানেল আরও বলেন, বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হোটেলের কাছাকাছি ভবনগুলোর পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এদিকেকিউবার রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, হোটেলে গ্যাস সরবরাহকারী একটি ট্রাক থেকে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। তবে কিভাবে গ্যাসে বিস্ফোরণ ঘটে সে বিষয়ে বিশদ বর্ণনা দেওয়া হয়নি। একটি সাদা ট্যাংকার ট্রাককে ঘটনাস্থল থেকে সরিয়ে নিতে দেখা যায়। উদ্ধারকর্মীরা পানি দিয়ে ট্রাকটির আগুন নেভান।

পর্যটনমন্ত্রী হুয়ান কার্লোস গার্সিয়া বলেছেন, আগামী
মঙ্গলবার হোটেলটি পুনরায় খোলার কথা ছিল।
কিউবার জাতীয় স্বাস্থ্যমন্ত্রী হোসে অ্যাঞ্জেল পোর্টাল দ্য অ্যাসোসিয়েটেড প্রেসকে বলেছেন, শহরের পুরাতন অংশে অবস্থিত ১৯ শতকের এই ভবনের ধ্বংসস্তূপে জীবিত ব্যক্তিদের সন্ধানে এখনো অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং আহতের সংখ্যা বাড়তে পারে।

অগ্নিনির্বাপক বিভাগের লেফটেন্যান্ট কর্নেল নোয়েল সিলভা বলেন, “ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকে থাকতে পারেন এবং আমরা অনুসন্ধান অব্যাহত রেখেছি”।হোটেলের পাশে প্রায় ৩০০ ছাত্র-ছাত্রীর একটি স্কুল খালি করা হয়েছে। গার্সিয়া জাপাতা বলেন, ছাত্রদের মধ্যে পাঁচজন সামান্য আহত হয়েছেন।

কিউবার ক্যাপিটল বিল্ডিং থেকে প্রায় ১০০ মিটার দূরে অবস্থিত সৌখিন এই হোটেলের ধ্বংসাবশেষের ভেতরে অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীরা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন এবং পুলিশ এলাকাটি ঘিরে রেখেছে।গুরুত্বপূর্ণ ও রাজনৈতিক ব্যক্তিত্বরা প্রায়শই হোটেল সারাতোগাতে অবস্থান করেন। এসব গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে রয়েছেন যুক্তরাষ্ট্রের উচ্চপদস্থ সরকারী প্রতিনিধিদল। এছাড়া সঙ্গীতশিল্পী বিয়ন্সে এবং জে-জি ২০১৩ সালে কিউবা সফরের সময় এই হোটেলেই অবস্থান করেন।

ভয়েস অফ আমেরিকা সংবাদে আরও বলা হয়েছে,
ফটোগ্রাফার মিশেল ফিগুয়েরো বলেন, তিনি হোটেলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন, হঠাৎ “বিস্ফোরণের কারণে আমি মাটিতে পড়ে যাই এবং আমার মাথা এখনো ব্যাথা করছে। … চোখের পলকে এতকিছু ঘটে গেল”।

গার্সিয়া জাপাতা বলেন, বেশি ক্ষতিগ্রস্ত দুটি আবাসিক ভবনসহ হোটেলসংলগ্ন অন্য অবকাঠামোগুলো পরীক্ষা করা হচ্ছে। বিস্ফোরণে পার্শ্ববর্তী মার্টি থিয়েটার, ইওরুবা অ্যাসোসিয়েশন ও ক্যাপিটলের কাচ ভেঙে পড়েছে এবং নির্মাণাধীন দেয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৭মে/জই


আরো বিভন্ন ধরণের নিউজ