• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মানিক লাল ঘোষ : সাংবাদিক থেকে কেন্দ্রীয় যুবলীগ নেতা

রিপন শান,ব্যুরো চীফ বরিশাল
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

মানিক লাল ঘোষ : সাংবাদিক থেকে কেন্দ্রীয় যুবলীগ নেতা

মাইটিভির স্বনামধন্য সাবেক সিনিয়র রিপোর্টার, দৈনিক সকালের সময়ের ডেপুটি এডিটর সাংবাদিক, কলামিস্ট ও সাবেক ছাত্রনেতা মানিক লাল ঘোষ বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন।

ঝালকাঠির সন্তান মানিক লাল ঘোষ এর আগে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য, ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক, বরিশাল বিএম কলেজ ছাত্রলীগ, ঝালকাঠি জেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগ কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপকমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
২০০০ সালে তিনি ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে ভিপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেন। ১/ ১১ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার কারামুক্তি আন্দোলনের সময়ে জনমত সৃষ্টির জন্য বিভিন্ন দৈনিকে তাঁর কলাম প্রকাশিত হয়।
দৈনিক সকালের সময়ে ডেপুটি এডিটর পদে কর্মরত মানিক লাল ঘোষ দীর্ঘ ১০ বছর মাই টিভির সিনিয়র রিপোর্টার হিসেবে প্রধানমন্ত্রী , আওয়ামী লীগ ও সচিবালয় বিটের সংবাদ কভার করেছেন। মাই টিভিতে তাঁর বিশেষ সাপ্তাহিক সেগমেন্ট রাজনীতির রাজনীতি প্রচারিত হতো। দেশের বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইনে তাঁর নিয়মিত রাজনৈতিক বিশ্লেষণধর্মী উপসম্পাদকীয় ও কলাম প্রকাশিত হচ্ছে। মানিক লাল ঘোষ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, এপেক্স ক্লাব অব ঝালকাঠির সাবেক প্রেসিডেন্ট, ঝালকাঠি সন্ধানী ডোনার ক্লাবের সাবেক সেক্রেটারী, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য , বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ রোদসী কৃষ্টিসংসারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত।
৫৮ বার স্বেচ্ছায় রক্তদানকারী মানিক লাল ঘোষ মানবিক কল্যাণ, সাংবাদিকতা ও শিক্ষা বিস্তারে অবদানের স্বীকৃতিস্বরূপ মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড, মাদার তেরেসা পদক, বঙ্গবন্ধু পদক, রোটারী ব্লাড ডোনার অ্যাওয়ার্ড, সন্ধানী ডোনার ক্রেস্ট সহ বিভিন্ন সম্মাননা অর্জন করেছেন।
বিডিনিউজ ইউরোপ/২৫ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ