এথেন্সে পাকিস্তানি ছেলের ছুরিকাঘাতে গ্রিক নাগরিক বাবা খুন।গতকাল রবিবার,১৫/০৫/২২ ইং সকালের দিকে এথেন্সের কেন্দ্র ওমোনিয়া স্কয়ারের ভোলগেড়ি রোড়ের বাসায় ২৮ বছর বয়সী ছেলের ছুরির আঘাতে তার বাবার মৃত্যু হয়েছে।সূত্রের বরাতে জানা যায় রবিবার সকালে হত্যাকাণ্ড ঘটলেও পরিচিতজনদের কলে সোমবার পুলিশ গিয়ে বাসার বেডরুম থেকে দুর্ভাগা ৫২ বছর বয়সী পাকিস্তানির লাশ উদ্ধার করে।
ঘটনাস্থলে পুলিশ পৌছালে ছেলেটি পিতা হত্যার অপরাধ স্বীকার করে।হত্যাকারী ছেলেটির বাবা পাকিস্তানি হলেও সে
গ্রিক নাগরিক কারন তার তার মা গ্রিক নাগরিক। ছেলেটির মানসিক সমস্যা রয়েছে বলে জানা গেছে।ধারণা করা যায় পরবর্তীতে আদালতের নির্দেশে তাকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হবে।
এদিকে গ্রিক সরকারের সাড়াশি অভিযানে একই দিন ব্যাপক ভাবে এশিয়ান নাগরিকদের গণ গ্রেফতার করেছে। এ বিষয়ে প্রবাসি বাংলাদেশিদের কে সর্তকতার সাথে চলাচলের অনুরোধ করেছে কমিউনিটির নেতৃবৃন্দ।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৭মে/জই