• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

হাতীবান্ধায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মিজানুর রহমান লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০

হাতীবান্ধায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
লালমনিরহাটের হাতীবান্ধায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে । এ সময় ৮৬১৫ জন প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন ধরনের বীজ ও সার দেয়া হয়।

বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলানয়তনে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লালমনিরহাট-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন।

পরে গম, ভুটা, পেয়াজ, চিনা বাদাম, সরিষা, মরিচ, মসুর, খেসারী, মুক,ডাল টমেটো,ও সূর্যমুখী বীজ সহ রাসায়নিক সার কৃষকদের হাতে তুলে দেন প্রধান অতিথি।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান মামুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীমা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা উমর ফারুক, কৃষিসম্প্রসারন কর্মকর্তা আরিফুর রহমান, সিংগীমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, গড্ডিমারী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল প্রমুখ।
বিডিনিউজ ইউরোপ/২৫ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ