গ্ৰিসে অপরাধ দমনের নামে চলছে প্রবাসীদের গণ গ্রেফতার। মঙ্গলবার বিকেলে এথেন্সের ওমনিয়ার বিস্তীর্ণ এলাকায় বিশাল পুলিশি অভিযান চলে।যৌথ অভিযানে গ্রিসের বেশ কয়েকটি চৌকস ইউনিট কাজ করেছে যেমন OPKE, DIAS, DRASI গ্রুপের ১৩০ জন পুলিশ কর্মকর্তা এই অভিযানে অংশ নিয়েছেন।ELAS পুলিশরা বিভিন্ন সড়কের মধ্যে যেমন সক্রেটাস, মেনান্দ্রো, ৩রা সেপ্টেম্বরের রাস্তায় এবং সেই সাথে থিয়েটার স্কোয়ারের পিছনের এলাকায় চিরুনী অভিযান চালিয়েছে।উল্লেখ্য যে ওমোনিয়ার আগিউ কনস্টান্টিনো স্ট্রিটের আশেপাশে একই ধরনের পুলিশ অভিযান দুদিন আগে হয়েছিল।গতকাল, নাগরিক সুরক্ষা মন্ত্রী টাকিস থিওডোরিকাকোস বলেছেন যে ELAS এর বিশেষ পুলিশ অভিযান অব্যাহত থাকবে।
“আমরা এথেন্স এবং থেসালোনিকির কেন্দ্রে এবং আশেপাশে উভয় গ্রীক পুলিশ ইউনিটের অংশগ্রহণের সাথে বিশেষ পুলিশ অভিযানগুলিকে তীব্রতর করছি৷ আমাদের লক্ষ্য অবৈধ অভিবাসন, পাচার এবং অবশ্যই মাদক মোকাবেলা করা। এই উপায় স্থিরভাবে নাগরিকদের নিরাপত্তা বোধ বৃদ্ধি পাবে।, মন্ত্রীকে এথেন্সর মেয়র, Costas Bakogiannis ও অভিযোগ করেছেন রাজধানীর কেন্দ্রে অপরাধমূলক সমস্যা সম্পর্কে। এবং এই সমস্যা নির্মূল এর জন্য বিদেশিদের কে দায়ী করেছেন। এবং কঠোর ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রী কে বলেছেন। এবং এও বলেছেন এই অভিযান চলমান থাকলে নাগরিকরা সচারাচর রাত-বিরাতে বলতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন। বাংলাদেশী যারা আছেন এদেশে থাকার বৈধ কাগজ নেই তারা একটু সাবধানে চলাফেরা করবেন।
এদিকে স্থানীয় গণমাধ্যম ও বিরোধী দলের নেতাদের মন্তব্য থেকে জানা গেছে গত ১৫ মে বিরোধী দলের পক্ষ থেকে সরকারের বিভিন্ন পদক্ষেপের উপর জনগণের মতামতের জন্য যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে সেখানে সরকারের বিরুদ্ধে জনগণের মতামত প্রতিফলিত হয়েছে। বিশেষ করে বয়স্কদের অবসর ভাতা কমিয়ে ফেলা,অস্বাভাবিক বিদ্যুৎ বিল বৃদ্ধি করা,দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধিতেই গ্রিসের জনগণ বিক্ষোদ্ধ হয়েছে। এমন অবস্থায় গ্রিক জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য নিরীহ প্রবাসীদের উপর গণ গ্রেফতার শুরু করেছে। প্রবাসীদের আতংকিত করতে এবং গ্রিক জনগণকে সান্তনা দিতে বর্তমান সরকার জ্বলে, স্থলে ও আকাশ পথে যৌথভাবে অভিযান চালানো শুরু হয়েছে। এটি আরো বেশ কয়েকদিন চলমান থাকবে বলে জানা গেছে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৮মে/জই