• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অস্ট্রিয়া কুমিল্লা সমিতির জাঁকজঁমক ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠান

কবির আহমেদ কূটনীতিক বিশ্লেষক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ১ জুন, ২০২২

ভিয়েনায় অস্ট্রিয়া কুমিল্লা সমিতির জাঁকজঁমক ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠান। অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অন্যতম আঞ্চলিক সংগঠন অস্ট্রিয়া কুমিল্লা সমিতির ফ্যামিলি গেট টুগেদার ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান ভিয়েনায় একসাথে সম্পন্ন হয়েছে।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে আমাদের কূটনৈতিক প্রতিনিধি জানান, গতকাল রবিবার (২৯ মে) ভিয়েনার ১৬ নাম্বার ডিস্ট্রিক্টের বাংলাদেশী প্রবাসী মিজানুর রহমান শ্যামলের “ঢাকা রেস্টুরেন্টে”অস্ট্রিয়া কুমিল্লা সমিতি তাদের এই বছরের প্রথম ফ্যামিলি গেট টুগেদার ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠান একসাথে সম্পন্ন করেছে।এখানে উল্লেখ্য যে,অস্ট্রিয়া কুমিল্লা সমিতির এই ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানটি ভিয়েনার দশ নাম্বার ডিস্ট্রিক্টের ওভারলা পার্কে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কিন্ত দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য তা তড়িঘড়ি করে ঢাকা রেস্টুরেন্ট ভিয়েনায় স্থানান্তর
করা হয়।

অস্ট্রিয়া কুমিল্লা সমিতির ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউরোপ সফররত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান এবং বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন ইতালি থেকে আগত বিশিষ্ট
ব্যবসায়ী জহিরুল ইসলাম। অস্ট্রিয়া কুমিল্লা সমিতির আমন্ত্রিত অতিথি দুই জনেরই বাংলাদেশে গ্রামের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়।

প্রধান অতিথি যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান তার
সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,তিনি একটি বিশেষ কর্মশালায়
বাংলাদেশের পক্ষ থেকে সুইজারল্যান্ডে এসেছিলেন
গত সপ্তাহে। তিনি আরও বলেন,অস্ট্রিয়া কুমিল্লা
সমিতির সভাপতি মামুন হাসানের বিশেষ অনুরোধে
তিনি সরকারি সফর শেষ করে ব্যক্তিগত সফর হিসাবে
ইতালি হয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আসেন।
তার সাথে ইতালির একজন বিশিষ্ট ব্যবসায়ী জহিরুল ইসলামও ইতালি থেকে ভিয়েনায় আসেন। তাদের
দুইজনেরই বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়।

মোহাম্মদ নুরুজ্জামান অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় অস্ট্রিয়া কুমিল্লা সমিতির অনুষ্ঠানটিকে অভূতপূর্ব চমৎকার বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন,এই রকম আঞ্চলিক সংগঠনের মাধ্যমে এই বিদেশ বিভূই প্রবাস জীবনে প্রবাসীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধি করে।

গতকালের অস্ট্রিয়া কুমিল্লা সমিতির এই ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানে যে সমস্ত মহিলা সদস্যারা কুমিল্লার
বিখ্যাত রসমালাই সহ নানা রকমের খাবার রান্না করে অনুষ্ঠানে পরিবেশন করেছেন, তাদেরকে পুরস্কৃত করেছেন অস্ট্রিয়া কুমিল্লা সমিতি। প্রধান অতিথি যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

বাংলাদেশের মুন্সিগঞ্জে তথা বিক্রমপুর থেকে আগত
প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ী ঢাকা রেস্টুরেন্ট ভিয়েনার
স্বত্বাধিকারী মোহাম্মদ মিজানুর রহমান শ্যামল ইউরো বাংলা আমাদের প্রতিনিধির সাথে এক সাক্ষাৎকারে জানান,দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে এই ফ্যামিলি গেট টুগেদার ও ঈদ পুণর্মিলনী অনুষ্ঠানে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির বিপুল সংখ্যক প্রবাসী উপস্থিত হওয়ার অর্থ দাঁড়ায় এই অস্ট্রিয়া কুমিল্লা সমিতি অস্ট্রিয়ায় বসবাসকারী কুমিল্লাবাসীর একটি শক্তিশালী প্রাণের সংগঠন। তিনি অস্ট্রিয়া কুমিল্লা সমিতির সার্বিক সাফল্য কামনা করেন।

এই ফ্যামিলি গেট টুগেদার অনুষ্ঠানে অস্ট্রিয়া কুমিল্লা
সমিতির যে সমস্ত মহিলা সদস্যা কুমিল্লার ঐতিহ্যবাহী
রসমালাই সহ মুখরোচক নানান খাবার অনুষ্ঠানে পরিবেশন করেন তাদেরকে পুরস্কৃত করে অস্ট্রিয়া কুমিল্লা সমিতি। প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ নুরুজ্জামান উপস্থিতিতে অস্ট্রিয়া কুমিল্লা সমিতির পক্ষ থেকে প্রত্যেক মহিলা সদস্যদের স্বামী তাদের হাতে পুরস্কার তুলে দেন। যাদের স্বামী কাজের কারনে অনুপস্থিত ছিলেন তাদের হাতে পুরস্কার তুলে দেন। প্রধান অতিথি ও বিশেষ অতিথি ছাড়াও সমিতির নেতৃবৃন্দ।

অস্ট্রিয়া কুমিল্লা সমিতির পক্ষ থেকে প্রধান অতিথি
ও বিশেষ অতিথিকেও পুরস্কৃত করেন অস্ট্রিয়া কুমিল্লা
সমিতির উপস্থিত নেতৃবৃন্দ। অস্ট্রিয়া কুমিল্লা সমিতির
সভাপতি মামুন হাসান আমাদের প্রতিনিধিকে জানান, আবহাওয়া খারাপ হওয়ার কারনে বাচ্চাদের খেলাধূলা
সহ ভাবীদের সঙ্গীতের তালে তালে ঐতিহ্যবাহী বালিশ
খেলা বাতিল করা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ