• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাংবাদিকদের সম্মানে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব অলি উদ্দিন শামীমের নৈশভোজ

মিনহাজ হোসাইন ( ইউরোপ) বিশেষ প্রতিবেদক ইতালির জেনোভা নগরী থেকেঃ
আপডেট : বুধবার, ১ জুন, ২০২২

সাংবাদিকদের সম্মানে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব অলি উদ্দিন শামীমের নৈশভোজ।জালালাবাদ এসোসিয়েশন ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির প্রধান উপদেষ্টা বিশিষ্ট কমিউনিটি ও মিডিয়া বান্ধব অলি উদ্দিন শামীম লন্ডন থেকে সংক্ষিপ্ত সফরে রোমে আসলে স্থানীয় সাংবাদিকদের সম্মানে শনিবার রাজধানী রোমের বিখ্যাত একটি রেস্টুরেন্টে এক নৈশভোজের আয়োজন করা হয়।এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে অলি উদ্দিন শামীম‌ অতীতের ন্যায় ভবিষ্যতেও ইতালিস্হ সাংবাকিদের সহযোগীতা প্রত্যাশা করে বলেন, সামাজিক কর্মকাণ্ডে ও সমাজ পরিচালনায় সাংবাদিকদের সহযোগীতা অত্যাবশ্যকীয়। তিনি ইতালির সাংবাদিকদের পেশাগত কর্মকান্ড, কর্মদক্ষতা ও দূরদর্শিতার ভূয়শী‌ প্রসংশা করে বলেন, ইতালিস্হ সাংবাদিকদের পেশাগত দক্ষতা অতীতের চেয়েও অনেক উন্নত। তিনি বিগত দিনের মতো‌ নিরপেক্ষ, সুষ্ঠু বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে মানুষকে সঠিক ও সত্য সংবাদ পরিবেশনে উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি‌ তার সাংগঠনিক বিভিন্ন কর্মসূচির কথা তুলে ধরেন যা শীঘ্রই সকলের কাছে আনুষ্ঠানিকভাবে তুলে ধরবেন‌ বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন ‌অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি একাত্তর টেলিভিশন প্রতিনিধি লাবণ্য চৌধুরী, দৈনিক জন্মভূমি পত্রিকা সম্পাদক বেলাল হোসেন, চ্যানেল এস দর্শক ফোরাম‌ ইতালি সভাপতি মাফিজুল ইসলাম রাসেল,‌ বাংলা প্রেসক্লাব ইতালি সাংগঠনিক সম্পাদক ও বাংলা টিভি প্রতিনিধি হুমায়ুন কবির, তথ্য ও গবেষণা সম্পাদক ও সময় টিভি প্রতিনিধি জুমানা মাহমুদ, জাতীয় অনলাইন প্রেসক্লাব ইতালির সভাপতি ও এনটিভি প্রতিনিধি আফজাল হোসেন রোমান, সাধারণ সম্পাদক ও চ্যানেল এস প্রতিনিধি মিনহাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও ৫২ বাংলা টিভি প্রতিনিধি মেহেনাস তাব্বাসুম শেলি, বিওন টিভি প্রতিনিধি জহুরুল হক রাজু, দৈনিক জন্মভূমি প্রতিনিধি জায়েদুল হক সোহেল, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির সহ সভাপতি রুবেল আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব আল‌‌ আমিন খান, জামিল আহমেদ, ফারুক চৌধুরী, রিমু আহমেদ, হাবিবুর রহমান বাপ্পী সহআরো অনেকেই।

সংক্ষিপ্ত পরিসরে আলোচনায় উপস্থিত নেতৃবৃন্দরা বিশিষ্ট কমিউনিটি নেতা অলি উদ্দিন শামীম‌ কে এই আয়োজনে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তার ইতালি সফরের শুভ ও‌ সফলতা কামনা করে আগামী দিনের এই অগ্রজ‌ সৈনিকের‌ পাশে থেকে কাজ করে যাবেন‌ বলে‌ আশ্বস্ত করেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ