• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্যারিসে অনুষ্ঠিত হলো “কানেক্ট বাংলাদেশে”র ঈদ পুনর্মিলনী সভা

ফ্রান্স থেকে নিজস্ব প্রতিনিধি
আপডেট : মঙ্গলবার, ৭ জুন, ২০২২

প্যারিসে অনুষ্ঠিত হলো কানেক্ট বাংলাদেশের ঈদ পুনর্মিলনী সভা।সামাজিক সংগঠন কানেক্ট বাংলাদেশের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুন) সন্ধ্যা ৬টায়, কানেক্ট বাংলাদেশ ফ্রান্স সমন্বয়ক কমিটির উদ্যোগে প্যারিসের রেস্টুরেন্ট রয়েল বেঙালে মার্কস ডোরমিতে এ সভার আয়োজন করা হয়।এসময় সভাপতিত্ব করেন সংগঠনের ফ্রান্স সমন্বয়ক কমিটির প্রধান সমন্বয়ক মাসুক মিয়া মামুন। সভা পরিচালনা করেন কেন্দ্রীয় সমন্বয়ক কাজী মোহাম্মদ লুৎফুল কবির (মুহিম)।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পেন প্রবাসী কানেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়ক আফছার হোসেন নিলু। সভায় বক্তব্য দেন কানেক্ট বাংলাদেশের কেন্দ্রীয় সমন্বয়ক সাদী রহমতুল্লাহ, জাফর আজাদী, হাবিবুর রহমান, মনসুর চৌধুরী।
অন্যদের মধ্যে বক্তব্য দেন, ফ্রান্স সমন্বয়ক কমিটির সমন্বয়ক মোহাম্মদ আফজাল হোসেন, নাজমুল খান। এছাড়াও উপস্থিত ছিলেন তাজিম আহমেদ, শহীন মিয়া, রাফি আহমেদ, সুজন আহমেদ, রহিম আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা কানেক্ট বাংলাদেশের লক্ষ্য ও উদ্দেশ্য স্ববিস্তারে তুলে ধরেন। বাংলাদেশের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার প্রশ্নে ‘কানেক্ট বাংলাদেশের কার্যক্রমের কিছু বর্ণনা তুলে ধরেন সভার উপস্থিত নেতৃবৃন্দ ।

বক্তরা বক্তব্যে উল্লেখ করেন , “কানেক্ট বাংলাদেশ” একটি নীতি নির্ধারণী ও প্রবাসীদের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার নিমিত্তে প্রতিষ্ঠিত একটি অগ্রণী সংগঠন। সারা পৃথিবীর প্রবাসীদের মধ্যে সুদৃঢ় ঐক্য ও সংহতি গড়ে তুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে  এ সংগঠন ।বাংলাদেশের শৃঙ্খলা, সুশাসন, সুবিচার, স্বচ্ছ নির্বাচন, বাক-স্বাধীনতার কথা বলে সংগঠনটি। দেশ-বিদেশের যৌক্তিক আলোচনা-সমালোচনাকে জাতির সামনে তুলে ধরে “কানেক্ট বাংলাদেশ”।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৭জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ