• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রিপনের বাংলাদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা

মিনহাজ হোসাইন ( ইউরোপ) বিশেষ প্রতিবেদক ইতালির রোম নগরী থেকেঃ
আপডেট : বুধবার, ৮ জুন, ২০২২

কমিউনিটি ব্যক্তিত্ব ও বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম রিপনের বাংলাদেশ গমন উপলক্ষে বিদায়ী সংবর্ধনা। ইতালি প্রবাসী ও সাবেক ছাত্রনেতা ইতালি যুবলীগের সহ সমাজ কল্যাণ সম্পাদক, জালালাবাদ কল্যাণ সংঘের সাবেক সহ সাধারণ সম্পাদক এবং বেঙ্গল সালাঝকি বার (সিলেট মিলনায়তনের) স্বত্বাধিকারী রেজাউল করিম রিপনের বাংলাদেশ গমন উপলক্ষে বৃহত্তর সিলেট যুব সমাজের আয়োজনে এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।৭ জুন (মঙ্গলবার) সিলেট মিলনায়তনে জালালাবাদ কল্যাণ সংঘের সাবেক উপদেষ্টা রানা খানের সভাপতিত্বে ও সিলেট মহানগর ছাত্রলীগের‌ সাবেক ক্রীড়া সম্পাদক আরিফুজ্জামানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জালালাবাদ কল্যাণ সংঘ ইতালির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মুসলিম মিয়া, সাবেক সহ সাধারণ সম্পাদক‌ আব্দুল মোমিন, সাবেক আন্তর্জাতিক সম্পাদক সফিকুল আলম, সম্মানিত সদস্য আব্দুল আহাদ, জালালাবাদ যুব সংঘের সাবেক প্রচার সম্পাদক আতিকুল ইসলাম, বৃহত্তর সিলেট যুব সমাজের অন্যতম নেতা মোঃ শামিম, মোঃ জাবেদ আহমেদ, সাহেদ আহমেদ,‌ কাজী রুকন উদ্দিন, রিয়াজ উদ্দিন, শেখ দিলু, জুনেদ আহমেদ, জাকারিয়া, লিটন আহমেদ, সুমন আহমেদ, দেবাশিস সেন, ফয়েজ আহমেদ, মোস্তাক আহমেদ, রহমান মিয়া, মুহিব উদ্দিন সহ বৃহত্তর সিলেট‌‌ প্রবাসী ও রোমের আঞ্চলিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ‌ ও রেজাউল করিম রিপনের শুভাকাঙ্খীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নেতৃবৃন্দরা রেজাউল করিম রিপনের ভূয়শি প্রশংসা করে বলেন ইতালিতে বৃহত্তর সিলেটবাসীকে ঐক্যবদ্ধ ও সু-সংগঠিত রাখার লক্ষ্যে দীর্ঘদিন ধরে তিনি যেভাবে কাজ করে যাচ্ছেন, আমরা আশা করব আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত রাখবেন। এসময় তারা বাংলাদেশ সফরের সাফল্য কামনা করে তিনি যেন দেশ সফর শেষে সুস্থভাবে আবার আমাদের মাঝে ফিরে আসেন সেই প্রত্যাশা কামনা করেন।

পরিশেষে বৃহত্তর সিলেট যুব সমাজ ও রোমের বাংলা কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানান।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৮জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ