• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বেগম খালেদা জিয়াকে ৭২ ঘন্টার বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৭২ ঘন্টার বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে!বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার হার্টে আরও দুটি ব্লক এবং কিছু জটিলতা থাকায় ৭২ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন তার চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।আজ রবিবার (১২ জুন) ডা. এ জেড এম জাহিদ হোসেন বিভিন্ন সংবাদ মাধ্যমকে বলেন,গতকাল “শনিবার (১১ জুন) চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে, করোনারি এনজিওগ্রাম করে বিএনপি চেয়ারপার্সনের হার্টে তিনটি ব্লক পাওয়া গেছে। একটাতে এনজিও গ্রামের সঙ্গে সঙ্গে স্টেন্টিং করা হয়েছে।”

তিনি বলেন, “৭২ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত চিকিৎসকরা তার বর্তমান স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে কোনও মন্তব্য করতে রাজি নন। তিনি এখন
সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।”

ডা. জাহিদ বলেন, “কিডনি ও লিভারের দীর্ঘস্থায়ী সমস্যা থাকায়, তার অবস্থা পর্যবেক্ষণ করে চিকিৎসকরা এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। অন্য দুটি ব্লক অপসারণের জন্য যে ওষুধের প্রয়োজন, তা তার কিডনিকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে।”
“পরিবারের কোনো সদস্য ও বিএনপি নেতাদের
এখনও খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না;” জানান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রিয়া
শাখার পক্ষ থেকে দেশমাতা বেগম খালেদা জিয়ার আশু দ্রুত রোগমুক্তির জন্য দেশে ও বিদেশে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

বিএনপি অস্ট্রিয়ার নেতৃবৃন্দের মধ্যে রয়েছেন দলটির
সিনিয়র নেতা নেয়ামূল বশির,মাসুদুর রহমান মাসুদ,
আলহাজ্ব দেলোয়ার হোসেন, জুয়েল ইসলাম, নাসির উদ্দিন, এনামুল হক আবদুল্লাহ রানা, লিয়াকত আলী, হাজি মোশারফ হোসেন, নুরুল আলম ইকরাম, মিজবাহ উদ্দিন, কবির আহমেদ বাবু ,মাসুদুর রহমান, আখতারুজ্জামান শিবলী, মোহাম্মদ শাহাজাদা, জিয়া উদ্দিন ভূঁইয়া প্রমুখ নেতৃবৃন্দ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১২জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ