• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের বিয়ানীবাজার প্রেসক্লাবের ত্রাণ বিতরণ

মিনহাজ হোসাইন ( ইউরোপ) বিশেষ প্রতিবেদক ইতালির রোম নগরী থেকেঃ
আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২

ইতালিস্হ‌ জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের বিয়ানীবাজার প্রেসক্লাবের সহযোগীতায় ত্রাণ বিতরণ।বিয়ানীবাজারে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ‌ ইতালির উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে পৌরশহরের গৌরিনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় আশ্রয় কেন্দ্রসহ আরো কয়েকটি কেন্দ্রে এ ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে নবনির্বাচিত পৌর মেয়র মো. ফারুকুল হক প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি বলেন, বন্যার এই মহাদূর্যোগে প্রত্যেককে নিজ অবস্থান থেকে সহায়তার হাত প্রসারিত করা উচ্তি। সবার সম্মিলিত সহায়তায় দূর্যোগ কাটিয়ে ওঠার পথ সুগম হবে। এসময় তিনি প্রবাসে বসবাসরত সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

এদিকে ইতালি থেকে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি এটিএম শাহজাহান,‌‌ সিনিয়র সহ সভাপতি আলী আহমেদ ও সাধারণ সম্পাদক মিনহাজ হোসেন জানান যতদিন পর্যন্ত বৃহত্তর সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ না কমবে ততদিন পর্যন্ত পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। শীঘ্রই তারা আবার ত্রাণ বিতরণ এর প্রস্তুতি নিচ্ছে বলে জানা যায়। এবং তারা ত্রাণ বিতরণে সহযোগিতা অংশগ্রহণকারী বিয়ানীবাজার প্রেসক্লাবসহ আমন্ত্রিত সকল সম্মানিত ব্যক্তিবর্গদেরকে জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

বিয়ানীবাজার প্রেসক্লাবের সহযোগীতায় ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন নব‌ নির্বাচিত কাউন্সিলার ছায়ফুল আলম ঝুনু, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মিলাদ মো. জয়নুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহীন আলম হৃদয়, জালালাবাদ প্রবাসী কল্যাণ পরিষদ‌ইতালির প্রতিষ্ঠাতা সদস্য লুৎফুর রহমান, নব নির্বাচিত কাউন্সিলার এহসানুল ইসলাম, সাংবাদিক আবুল হাসান, সাংবাদিক সায়দুল ইসলাম, সাংবাদিক বেলাল আহমদ, সাংবাদিক আমিনুল ইসলাম দিলু, সাংবাদিক সামিয়ান হাসান, সাংবাদিক রুহেল আহমদ, সাংবাদিক ওয়াসিম আকরাম সৌরভ প্রমুখ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২১জুন/জই


আরো বিভন্ন ধরণের নিউজ