আল্লামা মামুনুল হকের মুক্তির দাবিতে মিছিল।টেবিলের আলোচনার দিন শেষ, মোকাবেলা হবে রাজপথে।-মোল্লা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ।২৪ জুন থেকে ১৪ মাস আগে বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সংগ্রামী সভাপতি ও বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক হাফিজাহুল্লাহ সুস্থ সবল দেহে কারাগারে প্রবেশ করেছিলেন। মাত্র ১৪ মাসের ব্যবধানে তিনি হুইল চেয়ারে বসে পড়েছেন ।তার সাথে কি আচরণ করা হল যে তার হুইল চেয়ারে বসতে হয়েছে। রাষ্ট্র তোমার জবাব দিতে হবে। মুরুব্বীদের কথায় আমরা চুপ করে বসে ছিলাম ।সরকার বলেছেন যে, মুক্তি দেয়া হবে কিন্তু ১৪ মাসের মুক্তি দেয়া হচ্ছে না। সুতরাং এখন থেকে শুধু টেবিলের আলোচনা নয়, রাজপথে মোকাবেলা করা হবে ইনশাআল্লাহ।
আজ বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের উদ্যোগে মাওলানা মামুনুল হকসহ মজলুম কারাবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি মোল্লা মুহাম্মদ খালিদ সাইফুল্লাহ।
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি মুহাম্মদ আবদুল আজিজ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা জেলা দক্ষিণের দায়িত্বশীল মাওলানা হুসাইন আহমাদ। আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মোঃ মাহমুদুল হাসান, সমাজকল্যাণ সম্পাদক মোঃ সাইফুল্লাহ সহ মহানগর পশ্চিমের দায়িত্বশীলবৃন্দ।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৪জুন/জই