• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসে উৎসাহ ও উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২

গ্রিসে উৎসাহ ও উদ্দীপনায় রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদ্‌যাপন।গ্রিসের রাজধানী এথেন্সে বিপুল উৎসাহ-উদ্দীপনা এবং যথাযথ মর্যাদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উদ্‌যাপিত হলো। এই উপলক্ষ্যে ১৭ই জুলাই ২০২২ সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক বাংলাদেশি উৎসবমুখর পরিবেশে স্মরণ করেন বাংলা সাহিত্যের দুই পুরোধা ব্যক্তিত্বকে। রাষ্ট্রদূত অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে নতুন প্রজন্মকে রবীন্দ্র-নজরুল সাহিত্য পাঠে আগ্রহী করে তোলার জন্য অভিভাবকদের আহবান জানান। তিনি বাংলা সাহিত্যে নজরুল ও রবীন্দ্রনাথের অবদানের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশের জাতীয় জীবনে এর তাৎর্পয সম্পর্কে আলোচনা করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য কীর্তির প্রতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবিশেষ গুরুত্বারোপের কথা স্মরণ করে রাষ্ট্রদূত বলেন, বঙ্গবন্ধু কবিগুরুর বিখ্যাত “আমার সোনার বাংলা” গানকে আমাদের জাতীয় সংগীত করেছেন এবং কাজী নজরুল ইসলামকে বাংলাদেশে নিয়ে এসে আমাদের জাতীয় কবির মর্যাদায় ভূষিত করেছেন।

অনুষ্ঠানে জাতীয় কবি নজরুলের সাহিত্যকর্ম ও তাঁর জীবনের নানা দিক নিয়ে প্রবন্ধ পাঠ করেন এথেন্সস্হ দোয়েল একাডেমির শিক্ষিকা খন্দকার মেভিজ পরমা এবং বিশ্বকবি রবীন্দ্রনাথের জীবন ও সাহিত্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলা-গ্রিক শিক্ষা কেন্দ্রের প্রধান শিক্ষিকা মিসেস সিলভিয়া সাহরীন। এরপর, দূতাবাস পরিবারের সদস্য, এথেন্সস্হ দু’টি বাংলাদেশি স্কুলের শিক্ষার্থীবৃন্দ এবং দোয়েল সাংস্কৃতিক সংগঠনের শিল্পীদের পরিবেশনায় এবং নতুন প্রজন্মের প্রতিনিধি আরিক আহ্‌মদ ও ঈশিকা খলিফার সঞ্চালনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন শ্রোতারা ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৯জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ