• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মহানবীর (সা.) রওজা দেখাশোনাকারী অভিভাবক মারা গেছেন

আমান উল্লাহ কূটনৈতিক বিশ্লেষক সৌদি আরব থেকে
আপডেট : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২

মহানবীর (সা.) রওজা দেখাশোনাকারী অভিভাবক মারা গেছেন।৪০ বছর ধরে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক দেখাশোনাকারী খাদেম/অভিভাবক আগা হাবীব মোহাম্মদ আল আফারি ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ। মহানবী (সা.) এর রওজা মোবারক দেখাশোনাকারীদের মধ্যে তিনিই প্রবীণতম অভিভাবক। সূত্র-গালফ টুডে।আরব আমিরাতের গণমাধ্যম গালফ টুডের ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত বুধবার (১৩ জুলাই) বিকেলে ইন্তেকাল করেছেন মহানবী (সা.) এর রওজা মোবারকের দেখভালকারী আগা হাবীব মোহাম্মদ আল আফারি।

এ বিষয়ে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আগা হাবীব বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি গত ৪০ বছরের বেশি সময় ধরে রওজা মোবারকের দেখভালকারী অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।এদিকে মসজিদে নববীর পক্ষ থেকে টুইটারে করা এক পোস্টে বলা হয়েছে, মদিনার মসজিদে নববীর দেখভালকারী প্রবীণতম অভিভাবকদের একজন আগা হাবীব। যিনি আল্লাহর নির্দেশে মহানবী (সা.) এর রওজা মোবারকের দায়িপ্রাপ্ত ছিলেন। তিনি আজ ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বিডিনিউজ ইউরোপ২১জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ