• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অবৈধভাবে মায়ামি যাওয়ার পথে নৌকা ডুবিতে নিহত ১৭

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : সোমবার, ২৫ জুলাই, ২০২২

যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে নৌকাডুবে নিহত ১৭।অবৈধভাবে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথে নৌকাডুবে হাইতির ১৭ জন নাগরিক মারা গেছেন।সোমবার (২৫ জুলাই) আলজাজিরা ও এবিসিনিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় রোববার (২৪ জুলাই) গভীর রাতে বাহামা উপকূলে নৌকা ডুবে ১৭ জনের মৃত্যু হয়। তবে জীবিত ২৫ জনকে উদ্ধার করা হয়। ওই নৌকায় ৬০ জনের বেশি মানুষ ছিলেন।

নৌকায় থাকা ব্যক্তিরা হাইতি থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে যাচ্ছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মানবপাচার কর্মকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে। উল্লেখ্য, চলতি বছরের মে মাসে পুয়ের্তো রিকোর কাছে নৌকাডুবিতে ১১ জনের মৃত্যু হয়েছিল, যাদের বেশির ভাগই ছিল হাইতির নাগরিক।
সূত্র : এবিসিনিউজ, আলজাজিরা, আরটিভি

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৫জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ