• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

তুর্কি-গ্রীস সীমান্তে অবৈধ প্রবেশের সময় দুর্ঘটনায় সিলেটের কওছর নিহত,আহত ৩

মতিউর রহমান মুন্না, (এথেন্স) গ্রিস
আপডেট : বুধবার, ২৭ জুলাই, ২০২২

তুর্কি-গ্রীস সীমান্তে অবৈধ প্রবেশের সময় গাড়ি দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত,আহত ৩।গত ২১জুলাই গ্রীসের আলেকজান্দ্রোপলি দিয়ে প্রাইভেট কারে অবৈধ অভিবাসী পরিবহনের সময় সড়ক দুর্ঘটনায় একজন বাংলাদেশি অভিবাসী নিহত হয়েছেন।জানা যায়,অবৈধভাবে গ্রীসে প্রবেশকারী মোট ৪ জন বাংলাদেশি অভিবাসী নিয়ে চোরাচালানকারী ব্যক্তি গাড়িটিতে ছিলেন।রাস্তা দিয়ে চলাকালে দুপুরের দিকে গাড়িটির দুর্ঘটনা শহরের অ্যারিস্টিনো-আন্থিয়া প্রাদেশিক সড়কে ঘটেছে।গাড়িটি পথ থেকে সরে গিয়ে একটি স্রোতে ডুবে গেলে এতে একজন যাত্রী মারাত্মকভাবে আহত সহ চালক ও বাকি তিনজন যাত্রী আহত হন।পরে পুলিশ এসে সমস্ত আহতদের আলেকজান্দ্রোপলির জেনারেল হাসপাতালে নিয়ে যায় এবং কর্তব্যরত ডাক্তার একজন কে মৃত বলে ঘোষণা করেন।পুলিশ সব অভিবাসী কে গ্রেপ্তার দেখিয়েছে এবং মানবপাচারকারী ড্রাইভার কেও আটক করেছে।জানা যায় গাড়িটির কাগজ এবং ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ছিলোনা।

নিহত বাংলাদেশি ব্যক্তির পরিচয় পাওয়া গেছে:

দুর্ঘটনায় নিহত বাংলাদেশি অভিবাসীর পরিচয় নিশ্চিত হওয়া গেছে।এ দূর্ঘটনায় নিহত হয়েছেন সিলেটের সুনামগঞ্জ জেলার রাণীগঞ্জ উনিয়ন পরিষদের সাবেক মেম্বার কওছর উদ্দিন।পুরো বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস এথেন্স।দূতাবাস বলছে, পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৭জুলাই/জই


আরো বিভন্ন ধরণের নিউজ