• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

০৭ই ডিসেম্বর পর্যন্ত গ্রীসের লকডাউন বর্ধিত করা হয়েছে

মোহাম্মদ অলিউর রাফি অভিবাসন বিশেষজ্ঞ
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

০৭ই ডিসেম্বর পর্যন্ত গ্রীসের লকডাউন বর্ধিত করা হয়েছে
করোনা মহামারী মাত্রাতিরিক্ত বৃদ্ধি পাওয়াতে গ্রীসের চলমান লকডাউনকে আরো এক সপ্তাহ বাড়িয়ে আগামী ০৭ই ডিসেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।আজ বৃহস্পতিবার সরকারী মুখপাত্র স্টেলিওস পেটাসাস এই ঘোষণা করেছেন।

তিনি বলেন,প্রতিদিনের করোনভাইরাস মামলার সংখ্যা হ্রাসের সম্ভাবনা রয়েছে।পরবর্তী দিনগুলোতে যদি করোনাভাইরাস আক্রান্ত রোগীদের সংখ্যা হ্রাস পায় তাহলে আমরা ধীরে ধীরে কিছুটা স্বাভাবিকতার দিকে ফিরে যাওয়ার পরিকল্পনা সাজাবো।

লকডাউনের বর্ধিত সময়ানুযায়ী আগামী সোমবার, ০৭ই ডিসেম্বর ২০২০ইং সকাল ৬:০০টা পর্যন্ত সকল সরকারী নির্দেশনা আগের মতই বহাল থাকবে।

তবে গ্রীসে করোনা ভাইরাসে বেশ কিছু শহর যে রেডজোনে অবস্থান করেছে সে বিষয়েও পেটসাস উদ্বেগ প্রকাশ করেছেন।সেই অঞ্চলগুলি হচ্ছে
থেসালোনিকি, সেরেস,পাতরা,লারিসা, ম্যাগনেসিয়া, আতোলোকার্নানিয়া এবং লেসভোস।

অবশ্য পেটসাস আশাবাদ ব্যক্ত করে বলেছেন,কোভিড -১৯ ভ্যাকসিন পাওয়ার মাধ্যমে ২০২১ সালে একটি নতুন যুগের সূচনা হবে।

ক্রিসমাসের আগে লকডাউন ধীরে ধীরে উত্তোলনের বিষয়ে সরকার বেশ কিছু পরিকল্পনা নিয়ে কাজ করছে।তবে সব কিছুই নির্ভর করবে করোনা ভাইরাস হ্রাসের উপরে বলে তিনি জানিয়েছেন।
বিডিনিউজ ইউরোপ/২৬ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ