• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

অস্ট্রিয়ায় বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের সফল সামার ক্যাম্প সম্পন্ন

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক (অস্ট্রীয়া) ভিয়েনা
আপডেট : শনিবার, ৬ আগস্ট, ২০২২

অস্ট্রিয়ায় বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের
সফল সামার ক্যাম্প সম্পন্ন!অস্ট্রিয়ায় বসবাসকারী প্রবাসী বাংলাদেশীদের দ্বিতীয় প্রজন্মের কিশোর যুবকদের সফল সামার ক্যাম্প সম্পন্ন হয়েছে।অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা থেকে আমাদের বিডি নিউজ ইউরোপের কূটনৈতিক প্রতিবেদক কবির আহমেদ জানান অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির দ্বিতীয় প্রজন্মের কিশোর ও যুবকদের নিয়ে গঠিত জুনিয়র মুসলিম সার্কেল (JMC) একটি ইসলাম ভিত্তিক সংগঠন। তারা এই বছর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার প্রতিবেশী রাজ্য লোয়ার অস্ট্রিয়ার Melk জেলায় গত ৩০ ও ৩১ জুলাই শনিবার ও রবিবার দুইদিন ব্যাপী সামার ক্যাম্প অত্যন্ত সাফল্যের সাথে
সম্পন্ন করেছে।

অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ এর নেতৃত্বে আছেন। তাদের মধ্যে অন্যতম হলেন শায়খ মহিউদ্দিন মাসুম,শায়খ আব্দুস সাত্তার,হাফেজ জাহেদ আহমেদ ও অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির যুবকদের মধ্যে আবু সাইদ অন্যতম।জুলাই আগস্ট মাসে গ্রীষ্মকালীন ছুটিতে অস্ট্রিয়া সহ সমগ্র ইউরোপের বিভিন্ন দেশে কিশোর ও
যুবকদের নিয়ে সামার ক্যাম্প করা হয়ে থাকে। অস্ট্রিয়ান মুসলিম কমিউনিটি এই ব্যাপারে অস্ট্রিয়ায় বসবাসরত মুসলিম কিশোর ও যুবকদের এই ধরনের সামার ক্যাম্পে উৎসাহ দিয়ে থাকে।ভিয়েনার বাংলাদেশী কমিউনিটিতে ২০১৭ সাল থেকে JMC ( Junior Muslim Circle ) সামার ক্যাম্প আয়োজন করে আসছে l এইবার তাদের দুইদিন ব্যাপী সামার ক্যাম্পের মূল বিষয় ছিল –

১. ভিয়েনার বাংলাদেশী মুসলিম যুবকদের মধ্যে। নেটওয়ার্কিং তৎপরতা বাড়ানো,
২. নিজেদের মধ্যে ইসলামী ভ্রাতৃত্ব আরও জোরদার করা এবং
৩. ক্যারিয়ার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা।

বিগত বছর গুলোর সামার ক্যাম্পের আয়োজনের মাধ্যমে দ্বিতীয় প্রজন্মের কিশোর ও যুবকদের অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করার জন্য তৈরি করা হচ্ছে। ইতোমধ্যে এই সংগঠনটি অস্ট্রিয়া বাংলাদেশ কমিউনিটির অভিভাবকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে l

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৬আগস্ট/জই


আরো বিভন্ন ধরণের নিউজ