• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালিতে বর্ণাঢ্য আয়োজনে দোহার ঐক্য পরিষদের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি থেকে বিশেষ প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

ইতালিতে বর্ণাঢ্য আয়োজনে দোহার ঐক্য পরিষদের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত।ইতালিতে বর্ণাঢ্য আয়োজনে ইতালি প্রবাসী দোহারবাসীদের নিয়ে গঠিত দোহার ঐক্য পরিষদের বার্ষিক বনভোজন রোম শহরের অদূরে পিকনিক স্পট তেরনিতে অনুষ্ঠিত হয়েছে। বিপুল সংখ্যক প্রবাসীদের অংশগ্রহণে প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যে মোড়া বনভোজনের স্পটটি বাংলাদেশি অভিবাসীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে। প্রবাসীদের উপস্থিতিতে পরিণত হয় বাংলাদেশীদের এক মিলন মেলায়।এ সময় তেরনির পানি আর প্রাকৃতিক সৌন্দর্যের সবুজে ঘেরা স্থানে বাংলাভাষীদের কলকাকলিতে মুখরিত হয়ে ওঠে। শিশুকিশোরদের বাঁধভাঙা আনন্দ-উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নারী, পুরুষ, শিশুদের খেলাধুলা, র‌্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণীতে সাজানো ছিল দিনব্যাপী কর্মসূচি সহ বিশেষ আকর্ষণ ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন।

দোহার ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি হামিদুর রহমান বুলেট ও শাহজাহান কাজী, জাকির আহমেদ ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় ও সংগঠনের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক নজরুল খান, সংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলামের আমন্ত্রণে‌ দোহারবাসী ছাড়াও বনভোজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক শেখ সোহেল, প্রধান উপদেষ্টা টুটুল মৃধা, উপদেষ্টা দীন ইসলাম, মোশারফ হোসেন, সালাউদ্দিন আহমেদ, মাহবুব আলম, সালাদিন মোড়ল মন্তেভেরদে ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রইস উদ্দিন রাকিব সহ সংগঠনের নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন নিরব, সোহাগ, মির্জা, বাশার, রবিন, সাদ্দাম সহ রোমের অঞ্চলিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।

বনভোজনে অংশগ্রহণকারী প্রবাসীরা বলেন, করোনা পরবর্তী সময়ে বাংলাদেশ কমিউনিটির মানুষদের একত্রিত করে বনভোজন আমাদের সবাইকে আনন্দঘন একটি মুহুর্ত উপভোগের সুযোগ করে দেয়। পাশাপাশি কর্মব্যস্ততা মধ্যে এরকম আয়োজন আমাদের ক্লান্তি দূর করে। এ সময় এরকম আয়োজন সব সময় অব্যাহত রাখার আহ্বান জানান

দিনব্যাপী এই অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে প্রবাসীদেরকে গানে ও‌ নাচে মাতিয়ে রাখেন রোমের বিশিষ্ট কণ্ঠশিল্পী রাসেল সহস্থানীয় শিল্পী বৃন্দ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১সেপ্টম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ