• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পর্তুগালে বহির্বিশ্ব জাতিয়তাবাদী ফোরাম, কুলাউড়ার বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত

বকুল খান রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ( স্পেন) মাদ্রিদ
আপডেট : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

পর্তুগালে বহির্বিশ্ব জাতিয়তাবাদী ফোরাম, কুলাউড়ার বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত। বহির্বিশ্ব জাতিয়তাবাদী ফোরাম, কুলাউড়া আয়োজিত বিএনপির ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা ও মিলনমেলা।
অধ্যাপক ড. সাইফুল আলম চৌধুরীর সভাপতিত্বে বহির্বিশ্ব জাতিয়তাবাদী ফোরাম, কুলাউড়ার প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুজ্জামান চৌধুরী রিপনের সঞ্চালনায় ‌এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন বিএনপির সিনিয়র যুগ্ম- মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাহিদুর রহমান মুহিদ।

নেতৃবৃন্দরা বলেন বিএনপি জনগণের দল, এই দলকে নির্মূল বা পরাজিত করা যাবে না।প্রতিবারই বিভিন্ন বাধা উপেক্ষা করে প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে ঘুরে দাঁড়িয়েছে। এবারো জনগণের সক্রিয় সহযোগিতায় আমরা অবশ্যই গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হবো। আর এটাই হচ্ছে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের শপথ।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শরিফুজ্জামান চৌধুরী তপন, অধ্যাপক আব্দুল আহাদ, সহ সভাপতি সাবেক কুলাউড়া ডিগ্রী কলেজের নির্বাচিত ভিপি আব্দুল মোহিত সুহেল, নবাব আলী আহসান খান নিপ্পন, সজিবুর রহমান সজিব, ডিগ্রী কলেজের সাবেক এজিএস শফি আহমেদ দিনার, সৈয়দ ফুল মিয়া স্পেন বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রমিজ উদ্দিন সরকার, ইতালি ভিসেন্সা বিএনপির উপদেষ্টা বহির্বিশ্বের যুগ্ম সাঃসম্পাদক মান্না সরদার, পর্তুগাল বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াহিদ চৌধুরী পারভেজ, দপ্তর সম্পাদক ওলি আহমেদ সানি, আশরাফ, খোকন, সুজন সহ ইউরোপ ও আমেরিকা থেকে অনেকেই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৫সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ