• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসে আয়োজিত হলো তিন দিন ব্যাপী ‘বাংলাদেশের সুর’ শীর্ষক চিত্র প্রদর্শনী

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স ইউরোপ
আপডেট : মঙ্গলবার, ২৭ সেপ্টেম্বর, ২০২২

গ্রিসে আয়োজিত হলো তিন দিন ব্যাপী ‘বাংলাদেশের সুর’ শীর্ষক চিত্র প্রদর্শনীঃগ্রিসের রাজধানী এথেন্সে বাংলাদেশ দুতাবাসের উদ্যোগে ‘বাংলাদেশের সুর’ (Tune of Bangladesh) শীর্ষক তিন দিন ব্যাপী এক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। এথেন্সের ‘সিহিকো মিউনিসিপ্যাল আর্ট গ্যালারি লেফায়’ গত ২১ থেকে ২৩ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত ১৫ জন স্বনামধন্য বাংলাদেশি চিত্রশিল্পীদের আঁকা ৩৫টি চিত্রকর্ম ও ভাস্কর্য এই চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে যা শিল্পানুরাগীদের বিশেষভাবে আকৃষ্ট করতে সক্ষম হয়েছে।বাংলাদেশ ও গ্রিসের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫০তম বার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস এই বিশেষ চিত্র প্রদর্শনীর আয়োজন করে। ২১ সেপ্টেম্বর সন্ধ্যায় বাংলাদেশ থেকে আগত অংশগ্রহণকারী শিল্পীদের উপস্থিতিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ এবং ফিলোথেই সিহিকো মিউনিসিপালিটির ডেপুটি মেয়র এলেনি জেপাউ কর্তৃক প্রদর্শনীটির উদ্বোধনকালে গ্রিসে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত অমৃত লুগুন, আর্ট গ্যালারি লেফার পরিচালক এবং শিল্প-ইতিহাসবিদ এলিজাবেথ গেরোলিমাটোস, ইলাইনেপা-এর প্রেসিডেন্ট ও ভাষাবিদ অধ্যাপক দিমিত্রিস ভ্যাসিলিয়াদিস এবং বিভিন্ন দেশের কূটনীতিকসহ বিপুল সংখ্যক গ্রিক ও প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।

তিন দিন ব্যাপী এই চিত্র প্রদর্শনীতে স্থান পাওয়া শিল্পকর্মগুলোতে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও প্রকৃতির সাবলীল চিত্র যেমন ফুটে উঠেছে তেমনি বাংলাদেশের মানুষের সমকালীন চিন্তা ভাবনাও প্রতিফলিত হয়েছে যা এথেন্সের চিত্রশিল্পী সমাজ, শিল্পবোদ্ধা, ও সাধারন শিল্প রসিকদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উৎসাহ তৈরিতে সক্ষম হয়েছে। প্রদর্শনীটি গ্রিক শিল্পপ্রেমীদের রং তুলির আঁচড়ে বাংলাদেশকে বিশেষভাবে জানার সুযোগ করে দেয়। এছাড়া শিল্প ও চিত্র সমালোচকদের অকুণ্ঠ বাহ্‌বা কুড়ানোর পাশাপাশি প্রদর্শনীকালে সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসাবে গ্রিস ও বাংলাদেশের মধ্যে শিল্পীদের সফর বিনিময় ও অধিক সংখ্যক প্রদর্শনী আয়োজনের মাধ্যমে নিবিড় যোগাযোগ প্রতিষ্ঠার আহ্‌বানও জোরালো হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৬সেপ্টেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ