• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্মিত প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত

এন আলম আজাদ কক্সবাজার (বাংলাদেশ)
আপডেট : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২০

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নির্মিত প্রকল্পের সমন্বয় সভা অনুষ্ঠিত:

কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ কর্তৃক বাস্তবায়নাধীন হলিডে মোড়-বাজারঘাটা-লারপাড়া (বাস স্ট্যান্ড) প্রধান সড়ক সংস্কার ও প্রশস্তকরণ প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে এক সমম্বয় সভার আয়োজন করা হয়।২৬ নভেম্বর সকাল ১১ টায় (কউক) সভাকক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে: কর্নেল (অব:) ফোরকান আহমদ, এলডিএমসি, পিএসসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি বলেন, পর্যটন নগরী কক্সবাজারের রাস্তা ও যানজটের অন্যতম কারন হলো প্রধান সড়কে অতিরিক্ত টমটম, যত্রতত্র গাড়ী পার্কিং, রাস্তা দখল।জনগণের দুর্ভোগ লাঘবের নিমিত্তে প্রধান সড়ক সংস্কার ও প্রশস্তকরণ প্রকল্পটি হাতে নিয়েছি।

মহান আল্লাহর অশেষ রহমতে উক্ত প্রকল্পটি অনুমোদন পূর্বক টেন্ডার আহ্বান সহ মাঠ পর্যায়ে কাজ শুরু করতে সক্ষম হয়েছি।তিনি অারো যোগ করে বলেন, এই সড়কটি যথাযথভাবে বাস্তবায়ন করা সম্ভব হলে কক্সবাজারে যানজটের সমস্যা নিরসনের পাশাপাশি এটি একটি মডেল সড়ক।ডিসেম্বর মাসের শুরুতেই মাঠ পর্যায়ে সংস্কার কাজ শুরু করা হবে। এ জন্য তিনি জেলা প্রশাসন, পুলিশ , বিদ্যুৎ, সড়ক ও জনপথ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, কক্সবাজার পৌরসভা, বিটিসিএল, দোকান মালিক সমিতি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্ট সকলকে পাশে থেকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) লে: কর্নেল মোহাম্মদ আনোয়ার উল ইসলাম, সচিব (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর রাশেদ, জেলা প্রশাসকের প্রতিনিধি, কক্সবাজার জেলা পুলিশ সুপার হাসানুজ্জান,কক্সবাজার পৌর মেয়র ও পৌরসভার প্রতিনিধি; কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ড; জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; সড়ক ও জনপথ; সাব মেরিন ক্যাবল কোম্পানী লিমিটেড; বিটিসিএল; বিআরটিএ সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
বিডিনিউজ ইউরোপ/২৬ নভেম্বর / জই


আরো বিভন্ন ধরণের নিউজ