• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ইতালিতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

মিনহাজ হোসাইন ( ইউরোপ) বিশেষ প্রতিবেদক ইতালির রোম নগরী থেকেঃ
আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ইতালিতে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। জগতের কল্যাণ প্রার্থনায় করোনা পরবর্তী নানা আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে এবার শারদীয় উৎসব‌ ঝাঁকজমকপূর্ণভাবে ইতালি‌ রোমে ঔম হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল এন্ড কালচার এসোসিয়েশন ও হিন্দু উদযাপন পরিষদের আয়োজনে দেবী বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা।আনন্দ উল্লাসে উৎসবমুখর পরিবেশে ইতালিতে উদযাপিত হয় দুর্গা উৎসববের নানা আয়োজন। জগতের কল্যাণ প্রার্থনায় ৫ দিন ব্যাপী পূজার মণ্ডপগুলোতে ভক্তদের সমাগম ছিলো‌‌ চোখে পড়ার মতো। বিভিন্ন বয়সীদের পদচারণায় মুখরিত হয় ঔম হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল এন্ড কালচার এসোসিয়েশনের পূজা মন্ডপ ও হিন্দু উদযাপন পরিষদের আয়োজিত পূজামণ্ডপগুলো। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সার্বজনীন এই উৎসবে যোগ দিয়েছেন বিদেশিরাও। সকল ধর্মের মানুষের অংশগ্রহণে পূজার উৎসবে কোনো ঘাটতি ছিল না সহযোগিতা, সহানুভূতি, সৌহার্দ্য ও সৌজন্যবোধ প্রকাশে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন ইতালিতে নিযুক্ত‌ বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান। অশুভ শক্তির বিরূদ্ধে শুভশক্তির সকল বিবেকবান মানুষ ঐক্যবদ্ধ থাক যুগ থেকে যুগান্তরে শারদীয় দুর্গোৎসবে এমন প্রত্যাশা করেন ঔম হিন্দু ইন্টারন্যাশনাল সোশ্যাল এন্ড কালচার এসোসিয়েশন সাবেক সভাপতি অনুপ কুমার। এদিকে হিন্দু উদযাপন পরিষদের সভাপতি সঞ্জীব দেবনাথ আনন্দের এই শুভ দিনে মায়ের আশীর্বাদে দেশে ও বিশ্বের মধ্যে শান্তি বিরাজ করবে উল্লেখ করে সকল পাপ ও পঙ্কিলতা দূর হয়ে মানুষের মধ্যে শান্তি ফিরে আসবে এমনটাই প্রত্যাশা করেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৬অক্টোবর/জই

 

 


আরো বিভন্ন ধরণের নিউজ