• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ ভারপ্রাপ্ত সভাপতি খলিলুর রহমান

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স
আপডেট : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০

সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সর্বসম্মতিতে একই সংগঠনের সিনিয়র সহ সভাপতি খলিলুর রহমান খোকন কে আজ থেকে ৯০ দিনের জন্য ভারপ্রাপ্ত সভাপতি হিসাবে দ্বায়িত্ব অর্পণ করা হয়েছে। তিনি আগামী নির্দষ্টিত সময়ের মধ্যে কাউন্সিলর ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সংশ্লিষ্ট নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ নির্বাচনের জন্য ক্ষমতা অর্পন করা হয়েছে। এ বিষয়ে বিডিনিউজ ইউরোপ এর সাথে আলাপ প্রসংগে তিনি জানান সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ কেন্দ্রীয় কমিটি যে দ্বায়িত্ব অর্পণ করেছেন তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে সঠিক দ্বায়িত্ব পালন করবেন বলে খলিলুর রহমান খোকন জানিয়েছেন।
এ বিষয়ে ইউরোপে জিয়া পরিবারের নিষ্ক্রিয় নেতা কর্মীদের সুসংগঠিত ও সক্রিয় করার জন্য প্রতিষ্ঠিত সংগঠন “সাবেক ছাত্রদল অর্গানাইজেশন ইউরোপ” এর প্রতিষ্ঠিত সভাপতি আবু জাফর রাসেল জানান নতুন নেতৃত্ব সৃষ্টি ও সংগঠন কে আরো গতিশীল করতে আমরা ক্ষমতা অর্পণ করেছি। আশা করছি তিনি সকলকে সাথে নিয়ে একটি গ্রহণ যোগ্য ও কার্যকর একটি নতুন পরিষদ উপহার দিবেন।
তিনি আরো বলেন
আমরা আশা করি জিয়া পরিবারের পাশে থেকে বিশ্বস্থতার সাথে কাজ করে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বের প্রতি সম্মান রেখে সততা নিষ্ঠার সাথে সাবেক ছাত্রদল অর্গাইজেশন ইউরোপ কে গতিশীল করেতে কাজ করে যাবেন।
বিডিনিউজ ইউরোপ/২৭ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ