• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালন

বিডিনিউজ ইউরোপ ইন্টারন্যাশনাল ডেক্স গ্রিস থেকে
আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২

গ্রিসে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালন
বাংলাদেশ দূতাবাস, এথেন্স -এর আয়োজনে ০৪ নভেম্বর ২০২২ তারিখ যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনায় ‘জাতীয় সংবিধান দিবস’ পালিত হয়। এই অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিগণ ও দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর, ‘জাতীয় সংবিধান দিবস’ উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। দিবসটি উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা সভায় বক্তারা ‘জাতীয় সংবিধান দিবস’-এর গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোচনা করেন। রাষ্ট্রদূত আসুদ আহ্‌মদ তাঁর বক্তব্যে বলেন, বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন, যা স্বল্পতম সময়ে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে রচিত হয়েছিল। গণতান্ত্রিক মূল্যবোধ ও আইনের শাসন প্রতিষ্ঠায় জাতীয় সংবিধানের গুরুত্ব অপরিসীম। রাষ্ট্রদূত আরো বলেন, আমাদের সংবিধান আমাদের গর্ব, এর মর্যাদা অক্ষুন্ন রাখা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও বাংলাদেশের সংবিধানের গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোকপাত করে যেকোনো পরিস্থিতিতে মহান সংবিধান সমুন্নত রাখার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৫নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ