গ্রিস বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের মাধ্যমে সুপার ফাইভ ঘোষণা করেছে। উক্ত কমিটিতে রয়েছেন হবিগঞ্জ কমিটি ইন গ্রিসের সভাপতি তরুণ প্রজন্মের মেধাবী রাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যবসায়ি কাসেম আলী। তিনি বিপুল সংখ্যক ডেলিগেটদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে সিলেট থেকে বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
কে এই কাসেম আলীঃ কাসেম আলী পিতা হাজী আলম উল্লাহ মাতা মকবুল বিবির কনিষ্ঠ সন্তান। ৬ নং কুর্সি ইউনিয়ন নবীগঞ্জ থানার হবিগঞ্জ জেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।দীর্ঘদিন থেকে তিনি এথেন্সে নিজস্ব পরিবার পরিজন সহ নিজস্ব বাড়িঘর নিয়ে বসবাস করে আসছেন। বর্তমানে তিনি দুই সন্তানের জনক।
রাজনৈতিক জীবনঃ কাসেম আলী দীর্ঘ দুই যুগের ও অধিক সময় ধরে গ্রিসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে সক্রিয় রয়েছেন।এছাড়াও যেকোন সামাজিক সংগঠন সহ সকল মানবিক কর্মে তাঁকে সর্বাগ্রে পাওয়া যায়।
কর্মজীবনঃ কাসেম আলী একজন সফল ব্যবসায়ি হিসেবে এথেন্সে প্রতিষ্ঠিত।বর্তমানে তিনি তিনটি ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী বলে জানা গেছে।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/৫নভেম্বর/জই