• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বোগোটায় রাষ্ট্রপতি প্রাসাদে প্রফেসর ইউনূসের সাথে কলম্বিয়ার মন্ত্রীদের বৈঠক

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

বোগোটায় রাষ্ট্রপতি প্রাসাদে প্রফেসর ইউনূসের সাথে কলম্বিয়ার সিনিয়র মন্ত্রীদের বৈঠক।নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূস “ওয়ার্ল্ড বিজনেস ফোরামের” আমন্ত্রণে শীর্ষ ব্যবসায়িক নির্বাহীদের জন্য আয়োজিত “ল্যাটিন আমেরিকান বিজনেস কনফারেন্সে” বক্তৃতা দেবার জন্য কলম্বিয়ার রাজধানী বোগোটা সফর করছেন। তাঁর বোগোটায় আগমন উপলক্ষ্যে কলম্বিয়ার অন্যতম শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ইউনিভার্সিটি এক্সটারনাডো ডি কলম্বিয়া (University Externado di Colombia) প্রফেসর ইউনূসের সম্মানে একটি বৃহৎ গণ—অনুষ্ঠানের আয়োজন করে। উল্লেখ্য যে, বিশ্ববিদ্যালয়টি ইউনূস সেন্টারের সাথে যৌথভাবে তিন বছর পূর্বে তার নিজস্ব ক্যাম্পাসে একটি “ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার” প্রতিষ্ঠা করেছে।গত দুই দশকে কলম্বিয়ার বিভিন্ন সরকার বহুবার প্রফেসর ইউনূসকে বিভিন্ন উপলক্ষ্যে দেশটিতে আমন্ত্রণ জানিয়েছেন এবং তাঁর কাজে অনুপ্রাণিত হয়ে দেশটিতে ক্ষুদ্রঋণ কর্মসূচি, সামাজিক ব্যবসা কর্মসূচি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একাডেমিক প্রোগ্রামসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

কলম্বিয়ার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো COP—২৭ সম্মেলনে যোগদান করতে দেশের বাইরে থাকায় তাঁর নির্দেশে সিনিয়র মন্ত্রীগণ প্রফেসর ইউনূসের সাথে প্রেসিডেন্ট প্রাসাদে এক বিশেষ পরামর্শ সভায় মিলিত হন। বৈঠকের পূর্বে প্রেসিডেন্টের অবর্তমানে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী দেশটির শ্রমমন্ত্রী গ্লোরিয়া ইনেস রামিরেজ প্রেসিডেন্ট প্রাসাদে প্রফেসর ইউনূসকে অভ্যর্থনা জানান। তিনি প্রফেসর ইউনূসের সাথে এই পরামর্শ সভায় সভাপতিত্ব করেন। এসভায় উপস্থিত ছিলেন দেশটির বাণিজ্যমন্ত্রী জার্মান উমানা মেন্ডোজ, প্রতিরক্ষামন্ত্রী ইভান ভ্যালেজকুয়েজ গোমেজ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী প্যাট্রিসিয়া আরিজা এবং অর্থমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (অর্থমন্ত্রী COP—২৭ সম্মেলনে প্রেসিডেন্টের সঙ্গে থাকায় তাঁর প্রতিনিধি হিসেবে) দিয়েগো আলেহান্দ্রো গুয়েভারা কাস্তাদেনা।

প্রেসিডেন্টের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কলম্বিয়ায় আগমনের জন্য প্রফেসর ইউনূসকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং তাঁদের আলোচনার বিষয়বস্তু উপস্থাপন করেন। মন্ত্রীদের প্রত্যেকেই তাঁদের স্ব—স্ব কাজ ও দায়িত্বের উপর একটি সংক্ষিপ্ত উপস্থাপনা করেন এবং ক্ষুদ্রঋণ ও সামাজিক ব্যবসার সাথে তাঁদের কাজের প্রাসঙ্গিকতা তুলে ধরেন। তাঁরা কলম্বিয়ার ভবিষ্যৎ নীতিনির্ধারণী বিষয়সমূহ বিশেষ করে দারিদ্র, কৃষি, বৈশ্বিক উষ্ণায়ন ও তরুণদের ব্যবসা—উদ্যোগ বিষয়ে প্রফেসর ইউনূসের নিকট পরামর্শ চান।

ইউনূস সেন্টারের পক্ষ থেকে কলম্বিয়ায় ইউনূসের বিভিন্ন কাজ, যেমন দুটি বিশ্ববিদ্যালয়ে গৃহীত কর্মসূচিগুলি উপস্থাপন করে। এছাড়াও ইউনূস সেন্টার দেশটির আমাজনিয়া অঞ্চল এবং অন্যান্য এলাকাগুলিতে পরিবেশ ও চক্রাকার অর্থনীতি বিষয়ে ইউনূস এনভায়ার্নমেন্ট হাব—এর বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়।

এরপর প্রফেসর ইউনূস সভায় তাঁর “তিন শূন্য’র পৃথিবী”র রূপকল্প তুলে ধরেন। তিনি সামাজিক ব্যবসা সৃষ্টির মাধ্যমে এবং কীভাবে তরুণদের দ্বারা “তিন শূন্য ক্লাব” (Three Zero Clubs) গঠনের মধ্য দিয়ে তাদেরকে এর সাথে যুক্ত করে একটি তিন শূন্য’র পৃথিবী অর্থাৎ শূন্য নীট কার্বন নিঃসরণ, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ ও শূন্য বেকারত্বের পৃথিবী গড়ে তোলা যায় তা নিয়ে আলোচনা করেন। সভায় উপস্থিত মন্ত্রীগণ প্রফেসর ইউনূসের রূপকল্প এবং একটি উন্নততর পৃথিবী গড়ে তোলায় তাঁর বিভিন্ন উদ্যোগ ও কর্মসূচির প্রশংসা করেন। এরপর মন্ত্রীগণ ক্ষুদ্রঋণ, সামাজিক ব্যবসা, বিশ্বায়ন, তরুণদের ভূমিকা, জলবায়ু পরিবর্তন, পরিবেশ ও বনাঞ্চল ধ্বংস এবং শান্তির সংস্কৃতি নিয়ে প্রফেসর ইউনূসের সাথে এক বিশদ আলোচনায় লিপ্ত হন। মন্ত্রীরা বিশেষভাবে বলেন যে, এই বিষয়গুলি তাঁদের সকলের সাধারণ ও অগ্রাধিকারের বিষয় এবং কলম্বিয়ার তিন মাস বয়সী সরকার তার দারিদ্র দূরীকরণ ও “সামগ্রিক শান্তি”র রূপকল্প বাস্তবায়নে কীভাবে এগিয়ে যেতে পারে সে বিষয়ে তাঁরা প্রফেসর ইউনূসের পরামর্শ চান। প্রফেসর ইউনূস ক্ষুদ্রঋণের মূল ভার্সনটি কলম্বিয়ায় যেভাবে বিকৃত ভঙ্গীতে ও মুনাফা সর্বোচ্চকরণের কাজে ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে বিশেষভাবে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন যে, প্রকৃত ক্ষুদ্রঋণ এবং সামাজিক ব্যবসা—ভিত্তিক । একটি অন্তর্ভূক্তিমূলক আর্থিক ব্যবস্থা কলম্বিয়ার সার্বিক উন্নয়নে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শ্রমমন্ত্রী প্রফেসর ইউনূসকে তাঁর চিন্তা—ভাবনা ও আইডিয়া তাঁদের সাথে বিনিময় করার জন্য তাঁকে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন যে, ইউনূস সেন্টার ও কলম্বিয়া সরকারের যৌথভাবে কাজ করার অনেক ক্ষেত্র রয়েছে এবং ইউনূস এনভায়ার্নমেন্ট হাব এবং কলম্বিয়ার দুটি বিশ্ববিদ্যালয় অর্থাৎ এক্সটারনাডো ( University Externado di Colombia) এবং আই.সি.ই.এস.আই ক্যালি (ICESI Cali)—র ইউনূস সোশ্যাল বিজনেস সেন্টার (Yunus Social Business Centre) দুটি দ্বারা পরিচালিত প্রকল্পগুলি তাঁরা আগ্রহের সাথে পর্যবেক্ষণ করবেন। দুই ঘন্টা ব্যাপী সভাটি শেষ হবার পর মন্ত্রীগণকে শুভেচ্ছা হিসেবে প্রফেসর ইউনূসের বই উপহার দেয়া হয়।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৩নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ