• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

গ্রিসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, মানসিক চাপ থেকে বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ১৪ নভেম্বর, ২০২২

­গ্রিসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, মানসিক চাপ থেকে বাংলাদেশীদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধি।গ্রিসের রাজধানী এথেন্সে বসবাস করেন অধিকাংশ প্রবাসী বাংলাদেশিরা। এখন শীতের সময় এই সময় কর্মহীন হয়ে গেছে অনেক প্রবাসীরা।কিন্তু দৈনন্দিন জীবন যাপন করার খরচ বিগত সময়ের দ্বিগুণ হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে অতিরিক্ত ধরপাকড় সহ নানাবিধ মানসিক চাপ থেকে গ্রিসে প্রবাসী বাংলাদেশিরা স্ট্রোক জানিত কারণে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়তেছে।অন্যান্য ইউরোপীয় দেশের মতো গ্রিসেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম এখন সাধারণের সামর্থ্যের বাইরে। লাগামহীন মূল্যবৃদ্ধির প্রভাবে আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় হিমশিম খাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরাও। বিক্রি কমে গেছে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠানেও।

করোনা মহামারির ধাক্কা সামাল দেওয়ার পর এবার রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্যের বাজারের বেসামাল পরিস্থিতি। প্রতিনিয়তই বাড়ছে নিত্যপণ্যের দাম। ফলে, দুর্ভোগ পোহাচ্ছেন নিম্ন আয়ের ও কর্মহীন মানুষ।

গত সপ্তাহে প্রকাশিত জেনারেল কনফেডারেশন অব গ্রিক ওয়ার্কার্সের শ্রম ইনস্টিটিউটের নতুন অর্থনৈতিক উন্নয়ন বুলেটিনে গ্রিসে শ্রমিকদের ক্রয় ক্ষমতা ৪০ শতাংশ কমেছে বলে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, পণ্যের দাম বৃদ্ধিতে কর্মীদের ক্রয়ক্ষমতা ও তাদের জীবনমানকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করেছে। প্রধানত জ্বালানি ও খাদ্যের মতো মৌলিক জিনিসপত্রের দাম বৃদ্ধির কারণে এমন পরিস্থিতির মুখোমুখি তারা।
প্রতিবেদনে বলা হয়েছে, যাদের মাসিক আয় ৭৫০ ইউরোর কম, তাদের ক্রয়ক্ষমতা কমেছে ৪০ শতাংশ। এ ছাড়া, প্রতি মাসে ১ হাজার ১০০ ইউরো গড় আয়ের পরিবারের ক্রয় ক্ষমতা কমেছে ৯ শতাংশ থেকে ১৪ শতাংশ পর্যন্ত।

গ্রিসে প্রায় ৩০ হাজার বাংলাদেশি বসবাস করেন। তাদের মধ্যে সিংহভাগই অনিয়মিত। নতুন যারা এসেছেন তাদের অনেকেরই কাগজপত্র নেই। ফলে, তারা শহরে কোনো কাজ করতে পারেন না। তাদের অবস্থাই বেশি নাজুক। এ ছাড়া, যারা পরিবার নিয়ে গ্রিসে রয়েছেন তারাও সংকটে পড়েছেন।

বাজার ঘুরে দেখা গেছে, ২০ কিলো বস্তার চাউলের দাম ৪৫ ইউরো থেকে বেড়ে প্রতি বস্তার বর্তমান দাম ৫৫ ইউরো। ১২ ইউরোর গ্যাস কিনতে হচ্ছে ১৯ থেকে ২০ ইউরো, ৫ ইউরোর ৫ লিটার তেলের বোতল কিনতে হচ্ছে ১১ থেকে ১২ ইউরো দিয়ে।
বাংলাদেশ থেকে সমুদ্রপথে আমদানি করা পণ্যের দামও বেড়েছে। কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, আগে যে কন্টেইনার খরচ হতো ২ হাজার থেকে ৩ হাজার ইউরো, তা এখন ৩ থেকে ৪ গুণ বেড়েছে।
গ্রিসে বাংলাদেশি রেস্টোরেন্ট ব্যবসায়ী সিলেটের রুবেল আহমদ বলেন, ‘বাসা ভাড়া, বিদ্যুৎ বিল, পানির বিল আর বাজার খরচ মিলিয়ে এখন ছোটখাটো ব্যবসা বা চাকরি করে পরিবারের ব্যয় নির্বাহ করা অসম্ভব ব্যাপার। বাচ্চাদের পড়ালেখার খরচসহ সবকিছুর খরচ বেড়েছে।’

গ্রিসের বাংলা টাউনে ( গ্রানিও তে) অবস্থিত পোশাক আমদানি কারক এবং প্রতিষ্টিত ব্যবসায়ী নোয়াখালীর মিজানুর রহমান জানান “পুলিশের মাত্রাতিরিক্ত তল্লাশী,বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশিরা গ্রিস ত্যাগ করার কারণে বেচাকিনা শূন্যের কোটায় নেমে আসছে কিন্তু দোকানের খরচ দিন দিন বাড়তির দিকে। এভাবে আর কয় মাস টিকে থাকতে পারবো জানিনা” বলে প্রতিবেদকের নিকট হতাশা প্রকাশ করেন তিনি।

এছাড়াও বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি হাজী আব্দুল কুদ্দুস বলেন, দীর্ঘ তিন বছরের মত সময়ে করোনা ভাইরাসের ভয়াবহ আগ্রাসন থেকে মুক্ত হতে না হতেই শুরু হয়েছে ‘ইউক্রেন-রাশিয়া যুদ্ধ।এই যুদ্ধ শুরুর পর থেকে ভোজ্যতেল,শাকসবজি, চাউল ডাল বাসা ভাড়া, বিদ্যুৎ পানির বিলের অস্বাভাবিক বৃদ্ধি সহ পশুখাদ্য— সবকিছুর দাম বাড়ছে। যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন উনারা হয়তো এতোটা খারাপ পরিস্থিতিতে পড়েননি। কিন্তু যারা নিম্ন আয়ের বা কর্মহীন তারা পড়েছেন বিষণ বেকায়দায়।’
তিনি আরও জানান বর্তমানে গ্রিসের হাসপাতালের হিমঘরে জমা রয়েছে তিনটি লাশ। এছাড়াও গ্রিসের বন্দর নগরী পেরিয়াসের এলিফসিনা হাসপাতালের আইসিওতে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে চট্টগ্রামের মুহাম্মদ ফরহাদ (২৬) নামে এক রেমিট্যান্স যোদ্ধা।এভাবে গ্রিসে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়তির দিকে।
ফরহাদের বিষয়ে চট্টগ্রাম কমিউনিটি ইন গ্রিসের সভাপতি সোহরাব হোসাইন ইসমাইল জানান এলিফসিনা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন ফরহাদের শারীরিক অবস্থা খুবই খারাপ যেকোন মূহুর্তে তাকে মৃত ঘোষণা করা হতে পারে। ফরহাদের বিষয়ে চট্টগ্রামের অভিভাবক হিসেবে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে এই কমিউনিটির নেতা জানান।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৪নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ