• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিদেশগামী কর্মীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন

আরিফুর রহমান আরেফী কর্তৃক প্রেরিত সংবাদ
আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

“মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গমনেচ্ছুক বাংলাদেশী কর্মীদের নিকট সরকার নির্ধারিত খরচের চেয়ে এজেন্সি কর্তৃক অতিরিক্ত খরচ নেওয়ার প্রতিবাদে মানববন্ধন”।মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গমনেচ্ছুক বাংলাদেশী কর্মীদের নিকট সরকার নির্ধারিত খরচের চেয়ে এজেন্সি কর্তৃক অতিরিক্ত খরচ নেওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রবাসীদের যৌক্তিক অধিকার আদায়ের লক্ষ্যে গড়ে উঠা সংগঠন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।

গত ৫ জুলাই প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক অফিস আদেশ অনুযায়ী, বাংলাদেশ থেকে কর্মী হিসেবে মালয়েশিয়ায় যেতে ব্যক্তিগত পর্যায়ে একজনের সর্বোচ্চ খরচ ৭৮ হাজার ৯৯০ টাকা নির্ধারণ করেছে। যেখানে মালয়েশিয়াগামী কর্মীর শুধু বাংলাদেশে অভ্যন্তরীণ খরচগুলো বহন করতে হবে। এর মধ্যে পাসপোর্ট খরচ, স্বাস্থ্য পরীক্ষা, নিবন্ধন ফি, কল্যাণ ফি, বিমা, স্মার্টকার্ড ফি, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির সার্ভিস চার্জ অন্তর্ভুক্ত রয়েছে। উড়োজাহাজ ভাড়াসহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বহন করবে নিয়োগকারী কর্তৃপক্ষ। তার ১ মাস পর মালয়েশিয়া সরকার ৯ আগস্ট ২০২২ইং সালে ঘোষণা করে মালয়েশিয়ার নিয়োগকারী কর্তৃপক্ষ সম্পূর্ণ খরচে বাংলাদেশ থেকে কর্মী নিবে।

তার মানে দাঁড়াচ্ছে মালয়েশিয়া যেতে ১জন কর্মীর ১ টাকাও লাগার কথা না অথচ এখন পর্যন্ত যতগুলো এজেন্সিকে অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে কর্মী পাঠাতে সকল এজেন্সি প্রতিটি কর্মীর নিকট ৩ লাখ থেকে ৪ লাখ করে টাকা নিচ্ছে!
যার কারণে যেখানে কয়েক লাখ বেকারদের মালয়েশিয়ায় কর্মসংস্থান হতো সেখানে গত ৪/৫ মাসে মাত্র ১০ থেকে ২০ হাজার কর্মী পাঠাতে পেরেছে এজেন্সি গুলো। যার ফলশ্রুতিতে মালয়েশিয়ায় শ্রমবাজারও আবারও হাত ছাড়া হতে চলেছে। এসব নৈরাজ্য, অদক্ষতা, লোভ, দালাল সিন্ডিকেটের কারণে একের পর এক বিদেশে শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে ও দেশ মহা মূল্যবান রেমিট্যান্স থেকে বঞ্চিত হচ্ছে।

মানববন্ধন কর্মসূচিতে সংগঠনটির উপদেষ্টা সদস্য মোঃ তারেক রহমান বলেন, আমাদের দাবি পরিস্কার মালয়েশিয়া সরকারের ঘোষণা অনুযায়ী বিনা খরচে জি টু জি পদ্ধতিতে মালয়েশিয়ায় বাংলাদেশী কর্মী প্রেরণ করতে হবে ও বিশ্বের যেকোন দেশে অভিবাসন খরচ ১ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে ও প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি অতিসত্বর বাস্তবায়ন করতে হবে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মালয়েশিয়া প্রবাসী তারেকুর রহমান বলেন, মালয়েশিয়া সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশে গত কয়েক বছর ধরে শ্রমিক পাঠানো বন্ধ ছিল। অনেক বছর পর মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়া হয়েছে কিন্তু বাংলাদেশ সরকারের অদূরদর্শীতা ও দালাল সিন্ডিকেটের কারণে মালয়েশিয়ার শ্রমবাজারটি আবার বন্ধ হয়ে যেতে পারে। সরকারের নিকট তিনি দাবী জানান অতিদ্রুত এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার ও প্রবাসীদের যৌক্তিক দাবি মেনে নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

সংগঠনটির সৌদি আরব শাখার সাবেক সভাপতি প্রবাসী জাহিদুল ইসলাম বলেন, ফ্রী ভিসা নামে সৌদি আরবে মানবপাচার বন্ধ করতে হবে অতিশীঘ্রই সেই সাথে ফ্রী ভিসা নামে সৌদি আরবে মানবপাচারে জড়িতদের দৃষ্টান্তমৃলক শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে নারী শ্রমিকদের নির্যাতন বন্ধে বাংলাদেশ সরকারের যথাযথ কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে।

সংগঠনটির উপদেষ্টা সদস্য সোহরাব হোসেন বলেন, অতিদ্রুত প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের জটিলতার নিরসন করে হয়রানি ও দালালমুক্ত পাসপোর্ট সেবা নিশ্চিত করতে হবে। পাশাপাশি বিমানবন্দরে প্রবাসী হয়রানি বন্ধের যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইমরান আল নাজির বলেন, প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি বাস্তবায়ন করলে রেমিট্যান্সের বন্যা বয়ে যাবে দেশে। তিনি অতিদ্রুত সরকারকে প্রবাসীদের যৌক্তিক ১০ দাবি বাস্তবায়নের জোর দাবি জানান।

সংগঠনটির সৌদি আরব শাখার ভারপ্রাপ্ত সভাপতি জি এম মমিন বলেন, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব সহ মধ্যপ্রাচ্যের বন্ধ থাকা শ্রমবাজার সমূহ পুনরায় চালু করার জন্য জোর কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে। তিনি আরও বলেন, প্রবাসীদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে নেওয়ার সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করতে হবে ও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের যৌক্তিক ১০ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।

সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মালয়েশিয়া প্রবাসী তারেকুর রহমানের সভাপতিত্বে ও সংগঠনটির সৌদি আরব শাখার সাবেক সভাপতি জাহিদুল ইসলাম ও সহ প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক আইয়ুব আল আনসারীর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, প্রবাসী সোহাগ, আসিকুল ইসলাম, নাসিম রেজা সহ আরো অনেকে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৭নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ