• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বিমানবন্দরে সংবর্ধিত ইতালি আ’লীগের নবনির্বাচিত সভাপতি মাহতাব ও সম্পাদক আলমগীর

মিনহাজ হোসাইন ( ইউরোপ) ইতালি থেকে বিশেষ প্রতিবেদক
আপডেট : বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

বিমানবন্দরে ফুলের শুভেচ্ছা সিক্ত ইতালি আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মাহতাব ও সম্পাদক আলমগীর। বাংলাদেশের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার দেওয়া সম্প্রতি ইতালি আওয়ামীলীগের লিখিত অনুমোদন নিয়ে সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন রাজধানী রোমে‌ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এসে পৌঁছালে তাদেরকে ইতালিতে বসবাসরত আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা ফুল দিয়ে বরণ করে স্বাগত জানিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরে রাজধানী রোমের প্রাণকেন্দ্র ভিক্টোরিয়া, তুসকোলানা ও বাংলা অধ্যুষিত এলাকা তরপিনাত্তারায় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য বিশেষভাবে একটি লিমোজিন গাড়ি সহ দলীয় নেতাকর্মীদের অর্ধশতাধিক গাড়ি নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রা শেষে নব নির্বাচিত সভাপতি ও সাধারন সম্পাদক কে নিয়ে স্থানীয় রসই রেস্টুরেন্টের হলরুমে এক বিশেষ সভার আয়োজন করেন সভায় সভাপতি মাহতাব হোসেন ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন উপস্থিত দলিয় সকল নেতাকর্মীদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানান। এবং আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহ্বান জানান‌।

সভা শেষে ইতালি আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা নবনির্বাচিত সভাপতি ও সাধারণ কে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৭নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ