• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভোট ও গণতন্ত্র কে প্রতিষ্ঠা করার অঙ্গীকারঃইতালি বিএনপি

মিনহাজ হোসাইন ইতালি ( ইউরোপ) থেকে বিশেষ প্রতিবেদক
আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২

ভোট ও গণতন্ত্র কে প্রতিষ্ঠা করার অঙ্গীকারঃ ৭ নভেম্বর উপলক্ষে ইতালি বিএনপির আলোচনা সভা। ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাতীয়তাবাদী দল বিএনপি ইতালি শাখা একটি আলোচনা সভার আয়োজন করে। রাজধানী রোমের স্থানীয় একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাজী মোঃ আব্দুর রাজ্জাক এবং পরিচালনা করেন ইতালি বি এন পির সাধারণ সম্পাদক ঢালি নাসির উদ্দিন ।

বক্তব্য রাখেন ইতালি বি এন পির সিনিয়র সহ সভাপতি আনিমুর রহমান সালাম, সহ সভাপতি সাজ্জাদুল কবির, রোম মহানগর বি এন পির সভাপতি হুমায়ূন কবির, ইতালি বি এন পির সহ সভাপতি মাইনুল আলম খোকন, মাসুম বিল্লাহ্, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মোঃ তৌহিদ কাদের, রায়হান মোল্লা, কাজী আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, আমির হোসেন মোল্লা, যুবদলের সভাপতি জাকির হোসেন গনি সহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন” ৭ নভেম্বরের এই দিনটি বাংলাদেশের ইতিহাসে গণতন্ত্র কে প্রতিষ্ঠা করে। শুরু হয় বহুদলীয় গণতন্ত্রের চর্চা। কিন্তু বর্তমানে দেশে চলছে স্বৈরাচারী সরকার, চলছে গুম খুন ও বিচার বর্হিভূত হত্যা। কাজেই আবার ও প্রয়োজন আর একটি জাতীয় সংহতি দিবসের। দেশে বিভাগীয় সমাবেশ গুলোতে সরকারের কর্তৃক সকল বাঁধা উপেক্ষা করে যে জনস্রোত তা যেন আবার ও ৭ নভেম্বরের কথাই স্মরণ করিয়ে দেয়।

পাশাপাশি বক্তারা আগামী ১০ ডিসেম্বরের সমাবেশকে সার্থক করার লক্ষে প্রবাস থেকে প্রতিটি নেতা কর্মীদের সকল ধরনের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২২নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ