• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ব্রাজিলের স্ট্রাইকার নেইমার আহত পরের দুই ম্যাচ খেলছেন না।

কবির আহমেদ ইন্টারন্যাশনাল ক্রিড়া ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

ব্রাজিলের স্ট্রাইকার নেইমার আহত পরের দুই ম্যাচ খেলছেন না।গ্রুপ পর্বে নেইমারকে আর পাচ্ছে না ব্রাজিল।ডান গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্রাজিলের পরের দুটি ম্যাচে খেলা হচ্ছে না নেইমারের।গত শুক্রবার (২৫ নভেম্বর) বিশ্বকাপ ফুটবলের শিরোপা প্রত্যাশি ব্রাজিলের টিম ডক্টর রদ্রিগো ল্যাসমার কাতারে ব্রাজিলের সংবাদ মাধ্যমকে জানান, ‘শুক্রবার বিকেলে নেইমার ও দানিলোর এমআরআই করানো হয়েছে। দুজনেরেই গোড়ালিতে লিগামেন্টে চোট ধরা পড়েছে। শান্ত থেকে প্রতি দিন তাদের পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টের বাকি সময়ের জন্য তাদের সুস্থ হওয়াই এখন আসল ব্যাপার।’ ফলে পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা গ্রুপ পর্বে আর পাচ্ছে না তাদের সেরা খেলোয়াড় নেইমারকে।

বৃহস্পতিবার সার্বিয়ার বিপক্ষে ৮০তম মিনিটে নিকোলা মিলেনকোভিচের ট্যাকলে চোট পান নেইমার। বেঞ্চে বসে কাঁদতে দেখা যায় তাকে। ম্যাচটি ব্রাজিল ২-০ গোলে জিতলেও তার ইনজুরি বড় ধাক্কা দেয়।নেইমারের সঙ্গে ব্রাজিলের আরেক ফুটবলার দানিলোও পরের দুটি ম্যাচ থেকে ছিটকে গেছেন। তারও চোট গোড়ালিতে।

আগামী সোমবার ‘জি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে ব্রাজিল। শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ ক্যামেরুন।

গত কয়েক বছরে ডান পায়ের ওপর দিয়ে বড় কয়েকটি ধকল গেছে নেইমারের। ডান গোড়ালির ইনজুরিতে ২০১৯ সালের কোপা আমেরিকা খেলতে পারেননি। একই ইনজুরিতে গত বছর কয়েক সপ্তাহ ছিলেন মাঠের বাইরে। সার্বিয়ার বিপক্ষে তো তার ওপর চড়াও হয়েছিলেন প্রতিপক্ষ খেলোয়াড়রা। ৯ বার তিনি ফাউলের শিকার হন। শেষ পর্যন্ত ফের সপ্তাহখানেকের জন্য ছিটকে গেলেন পিএসজি স্ট্রাইকার।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৭নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ