• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ইতালিস্হ বৃহত্তর নোয়াখালী সমিতি হবে ঐক্যবদ্ধ ও সুসংগঠিতঃ আহ্বায়ক কমিটি

মিনহাজ হোসেন ( ইউরোপ) ইতালি থেকে বিশেষ প্রতিবেদক বিডিনিউজ ইউরোপ
আপডেট : রবিবার, ২৭ নভেম্বর, ২০২২

ইতালিস্হ বৃহত্তর নোয়াখালী সমিতি হবে ঐক্যবদ্ধ ও সুসংগঠিতঃ বললেন আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ । ঐক্যবদ্ধ ও সুসংগঠিত বৃহত্তর নোয়াখালী সমিতি গঠনের লক্ষে রাজধানী রোমে একটি উন্মুক্ত আলোচনা সভার আয়োজন করে বসবাসরত নোয়াখালী বাসী। আলোচনা সভাটির সভাপতিত্ব করেন বৃহত্তর নোয়াখালীর সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব গোলাম মোঃ মোস্তফা এবং পরিচালনা করেন মাইন উদ্দিন লিটন। এই সময় উপস্থিত নেতৃবৃন্দরা বলেন” প্রবাসী বাংলাদেশিদের কমিউনিটিতে রাজনৈতিক, সামাজিক, আঞ্চলিক এবং অর্থনৈতিক উন্নয়নে নোয়াখালী বাসীদের অবদান রয়েছে যথেষ্ট। কিন্তু নিজেদের মধ্যে অন্তঃদ্বন্দ্বের কারণে আজ ঐক্যবদ্ধ নোয়াখালী সমিতি দ্বি খন্ডিত। হারিয়ে যাওয়া সেই ঐক্য ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নের লক্ষে ই ঐক্যবদ্ধ নোয়াখালী সমিতির গঠনের কোন বিকল্প নেই। আর তা বাস্তবায়নের লক্ষে ই এই আলোচনা সভাতে বিশেষ কিছু সিদ্ধান্ত গ্রহণ করে।

এই সময় সর্বসম্মতিক্রমে রেজাউল হক পিন্টুকে আহ্বায়ক ও একে আজাদ কে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।আলোচনা সভায় আরো সিদ্ধান্ত হয় আগামী ৯০ দিনের মধ্যে ই নিজেদের দ্বি বিভাজন দুর করতে হবে এবং একটি স্বচ্ছ ও পরিচ্ছন্ন নির্বাচন কমিশন গঠন ও এই নির্বাচনের মাধ্যমেই আসবে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত বৃহত্তর নোয়াখালী সমিতি। এবং এই সমিতি বাংলাদেশি কমিউনিটির পাশাপাশি নিজ নিজ অঞ্চলেও উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করবে।

৩১ সদস্য বিশিষ্ট এই আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসাবে আছেন মোঃ হোসেন, জহিরুল বাবুল, আলা উদ্দিন শিমুল, আবুল কালাম, জসিম উদ্দিন, হারুণ উদ্দিন (জামাল), শেখ ফরিদ, নাজিম উদ্দিন চৌধুরী।

এবার সদস্য হিসাবে যারা রয়েছেন তারা হলেন মোঃ বাহার, মোঃ মোখলেছুর রহমান পলাশ, মোঃ আব্বাস, গোলাম মাওলা মিলন, সোহেল চৌধুরী, আব্দুল মোতালেব লিটন, আবুল আহসান মিনু, বেলাল হোসেন, মোঃ শাহাদাৎ হোসেন, খান রবিন, সিরাজুল হক জামাল, আহমেদ শাহ জালাল, ইব্রাহিম আকাশ, আব্দুর রহমান রুমেল, দীন মোহাম্মদ দীলু, আব্দুল মজিদ বাবুল, নাসির দেওয়ান, ওমর ফারুক শিমুল, আরশাদ হোসেন, মোশাররফ হোসেন আরজু ও জায়েদুল হক সোহেল।

নব নির্বাচিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দরা তাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তা তারা নিরপেক্ষ ও সততার সঙে পালন করে একটি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত কমিটি উপহার দেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৭নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ