• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশের সকল বোর্ডের এসএসসির পাসের হার

জহিরুল ইসলাম ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : সোমবার, ২৮ নভেম্বর, ২০২২

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় এবার গড়ে ৮৭ দশমিক ৪৪ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।সোমবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের অনুলিপি এবং পরিসংখ্যান হস্তান্তরের পর দুপুর ১টায় শিক্ষামন্ত্রী দীপু মনি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল প্রকাশ করেন৷

বোর্ডভিত্তিক পাসের হার-

ঢাকা শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ৫৭ শতাংশ, মেয়েদের ৯০ দশমিক ৪৫ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৯০ দশমিক ০৩ শতাংশ।

রাজশাহী শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৫ দশমিক ৬২ শতাংশ, মেয়েদের ৮৬ দশমিক ১৭ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ।

কুমিল্লা শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৯১ দশমিক ৫৬ শতাংশ, মেয়েদের ৯১ দশমিক ০৬ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৯১ দশমিক ২৮ শতাংশ।

যশোর শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৯৪ দশমিক ৪৩ শতাংশ, মেয়েদের ৯৫ দশমিক ৯২ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৯৫ দশমিক ১৭ শতাংশ।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৩৩ শতাংশ, মেয়েদের ৮৭ দশমিক ৬৯ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৮৭ দশমিক ৫৩ শতাংশ।

সিলেট শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৭৮ দশমিক ৭১ শতাংশ, মেয়েদের ৭৮ দশমিক ৯০ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৭৮ দশমিক ৮২ শতাংশ।

বরিশাল শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৭ দশমিক ৯৬ শতাংশ, মেয়েদের ৯১ দশমিক ১৬ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৮৯ দশমিক ৬১ শতাংশ।

দিনাজপুর শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮০ দশমিক ৭৭ শতাংশ, মেয়েদের ৮১ দশমিক ৫৫ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৮১ দশমিক ১৬ শতাংশ।

ময়মনসিংহ শিক্ষা বোর্ড: এ বোর্ডে ছেলেদের পাসের হার ৮৯ দশমিক ০৯ শতাংশ, মেয়েদের ৮৮ দশমিক ৯৫ শতাংশ৷ এ বোর্ডে মোট পাসের হার ৮৯ দশমিক ০২ শতাংশ।

মাদরাসা শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৮২ দশমিক ২২ শতাংশ। এর মাঝে ছাত্র ৮২ দশমিক ১২ এবং ছাত্রী ৮২ দশমিক ৩২ শতাংশ৷

কারিগরি শিক্ষাবোর্ডে মোট পাসের হার ৮৯ দশমিক ৫৫ শতাংশ। এর মাঝে ছাত্র ৮৮ দশমিক ৮৪ শতাংশ এবং ছাত্রী ৯১ দশমিক ৮০ শতাংশ৷

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় সারাদেশে তিন হাজার ৭৯০টি কেন্দ্রে মোট ২০ লাখ ২১ হাজার ৮৬৮ পরিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার্থীদের মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী ছিল প্রায় ১৬ লাখ।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৮নভেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ