• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রিন্স ফিলিপের গ্রিক বাড়ি পুনরুদ্ধার করলেন ইংল্যান্ডের রাজা চার্লস

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

১২.৩ মিলিয়ন পাউন্ডে প্রিন্স ফিলিপের গ্রিক পরিবারের বাড়ি পুনরুদ্ধার করলেন ইংল্যান্ডের রাজা চার্লস।১২.৩ মিলিয়ন পাউন্ডে প্রিন্স ফিলিপের গ্রিসে অবস্থিত ইংল্যান্ডের রাজ পরিবারের বাড়িটি পুনরুদ্ধারের পরিকল্পনা করেছেন রাজা চার্লস। গ্রিসের প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিসকে উইন্ডসর ক্যাসেলে চায়ের দাওয়াত দেয়া হয়। যেখানে দুজন ব্যক্তি আলোচনা করেছিলেন যে, কীভাবে রাজা পরিত্যক্ত প্রাসাদ পুনরুদ্ধারের একটি প্রকল্পে এথেন্স কর্তৃপক্ষকে সহায়তা করছেন।-বিবিসি

প্রিন্স ফিলিপের পারিবারিক বাড়ি পুনরুদ্ধারের জন্য ১২.৩ মিলিয়ন পাউন্ডের বিষয়ে আলোচনা করতে রাজা গত রাতে গ্রিসের প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন। রাজধানীর ১৭ মাইল উত্তরে ১০ হাজার একর বনভূমিতে ধ্বংসপ্রাপ্ত প্রাসাদটি ১৯৭৩ সালে সামরিক জান্তা কর্তৃক রাজতন্ত্র উৎখাত হওয়ার আগে গ্রীক রাজপরিবারের গ্রীষ্মকালীন বাসভবন ছিল।

এটি রাজা ফিলিপের পিতা এবং রাজা চার্লসের দাদা, গ্রীস এবং ডেনমার্কের প্রিন্স অ্যান্ড্রু, যিনি ১৯৪৪ সালে মারা গিয়েছিলেন, এটি সেই রাজপ্রাসাদ টি ছিল তাঁর শেষ বিশ্রামস্থল। রাজা চার্লস, যিনি গত বছর অটোমান সাম্রাজ্য থেকে গ্রীক স্বাধীনতা যুদ্ধের ২০০তম বার্ষিকী স্মরণে গ্রীস সরকারের আমন্ত্রণে এথেন্সে এসেছিলেন সেই সময় ইংল্যান্ডের রাজা চালর্স এই পরিত্যক্ত রাজপ্রাসাদ টি পরিদর্শন করেছিলেন । সেই সময় রাজা চার্লস গ্রিসের প্রধানমন্ত্রী ক্রিয়াকোস মিসতাকিসের সাথে একটি ফলপ্রসূ আলোচনা করেছিলেন ফলে প্রাসাদটি পুনরুদ্ধার এবং এটিকে একটি জাদুঘরে পরিণত করার পরিকল্পনাকে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে বলে বিবিসির তরফ থেকে জানা গেছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১ডিসেম্বর/জই


আরো বিভন্ন ধরণের নিউজ