• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

মার্চে ঢাকা-রোম-টরেন্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু: এড: মাহবুব আলী

মিনহাজ হোসাইন ( ইউরোপ) বিশেষ প্রতিবেদক ইতালির রোম নগরী থেকে
আপডেট : বুধবার, ১৮ জানুয়ারী, ২০২৩

মার্চে ঢাকা-রোম-টরেন্ট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু: এড: মাহবুব আলী। প্রবাসীদের অধিকার আদায়ের সংগঠন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ প্রবাসীদের সহযোগিতার লক্ষ্যে গত‌ শনিবার ১৪ ই জানুয়ারি ২০২৩ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইউনিষ্টিউট ঢাকা বাংলাদেশ গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এম পি র সাথে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালীর নেতৃবৃন্দ এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।এসময় মন্ত্রী মহোদয় ছাড়া আরোও উপস্থিত ছিলেন গণপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের বন জলবায়ু ও পরিবেশ মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি, শাহনেওয়াজ মিলাদ গাজী এম পি, বিশিষ্ট অর্থনীতিবিদ ড, কাজী খালিকুজ্জামান আহমদ, মোঃ আনোয়ার চৌধুরী, সচিব ও সাধারণ সম্পাদক জালালাবাদ এসোসিয়েশন ঢাকা, ড, আহমদ আল কবির, পূবালী ব্যাংক লিমিটেড এর সাবেক চেয়ারম্যান ও সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের সভাপতি, মোঃ কুতুব উদ্দিন সোহেল, সাধারণ সম্পাদক সহ বিশিষ্ট গুণিজনেরা।

বাংলাদেশী ইতালী প্রবাসীর দীর্ঘদিনের দাবির পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালীর সভাপতি অলিউদ্দিন শামীম, সিনিয়র সহ‌সভাপতি মাফিজুল ইসলাম রাসেল ও মহিলা বিষয়ক সম্পাদক আঁখি সীমা কাউছার। মাননীয় মন্ত্রী মহোদয় এর সাথে আলাপকালে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ ইতালীর নেতৃবৃন্দ জোড়ালো ভাবে বলেন আমাদের ইতালী প্রবাসীদের দীর্ঘদিনের দাবি ঢাকা রোম রোডে বাংলাদেশী পতাকা বাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর ফ্লাইট পুনরায় চালু করার জন্য বিগত ৮ বছর যাবত রোম-ঢাকা- রোম ফ্লাইট বন্ধ আছে মন্ত্রী বলেন ইতালী প্রবাসী বাংলাদেশীদের কথা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিবেচনায় আছে তাই আগামী মার্চে মাসের মধ্যেই ঢাকা রোম টরেন্ট ফ্লাইট পরিচালনা করা হবে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৮জানুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ