• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

ভারত মহাসাগরে দক্ষিণ আফ্রিকা,রাশিয়া ও চীনের সামরিক মহড়া

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩

ভারত মহাসাগরে দক্ষিণ আফ্রিকা,রাশিয়া ও চীনের সামরিক মহড়া।দক্ষিণ আফ্রিকার পূর্ব উপকূলে ভারত মহাসাগরের রাশিয়ার দ্বিতীয়বারের মতো দক্ষিণ আফ্রিকা এবং চীনের সাথে দশ দিনের নৌ মহড়া করার কথা রয়েছে।আজ বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা ভয়েস অফ আমেরিকা জানিয়েছে ইউক্রেনের বিরুদ্ধে ক্রেমলিনের চলমান যুদ্ধের মাঝে দক্ষিণ আফ্রিকা আগামী মাসে তাদের পূর্ব উপকূলের অদূরে চীন ও রাশিয়ার নৌবাহিনীর সংগে যৌথ সামরিক মহড়া চালানোর পরিকল্পনা করেছে। অবশ্য দক্ষিণ আফ্রিকার বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এই সিদ্ধান্তের নিন্দা জানিয়ে বলেছে যে এর অর্থই হচ্ছে রাশিয়ার ইউক্রেন যুদ্ধে তারা “নিরপেক্ষ” অবস্থানে নেই। দক্ষিণ আফ্রিকার ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পার্টি কার্যত মস্কোর পক্ষ নিয়েছে বলে জানিয়েছে ভয়েস অফ আমেরিকা (VOA)।

চীন-রাশিয়া-দক্ষিণ আফ্রিকা মহড়ার নামকরণ করা হয়েছে অপারেশন মোসি যার অর্থ ধোঁয়া। ডারবানে ফেব্রুয়ারি মাসের ১৭ থেকে ২৬ পর্যন্ত১০ দিনের এই ত্রিদেশিয় সামরিক মহড়া অনুষ্ঠিত হবে।.দক্ষিণ আফ্রিকা ২০১৯ সালে যদিও রাশিয়ার সাথে যৌথ নৌ মহড়া করেছে তবে এই সর্বসাম্প্রতিক মহড়াটি হতে যাচ্ছে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ এবং কিয়েভের বিরুদ্ধে চলমান যুদ্ধের এক বছরপূর্তির সময়ে।

ভয়েস অফ আমেরিকা আরও জানিয়েছে,গত বছর জাতিসংঘের ভোটে ক্রেমলিনের আক্রমণের নিন্দা করতে অস্বীকার করে প্রিটোরিয়া আনুষ্ঠানিকভাবে সংঘর্ষে “নিরপেক্ষ” থেকেছে।তবে দক্ষিণ আফ্রিকার প্রধান বিরোধী দল ডেমোক্রেটিক অ্যালায়েন্স বলছে, রাশিয়ার যুদ্ধজাহাজগুলো ডারবানে আসতে দিয়ে ক্ষমতাসীন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস বা এএনসি একটি পক্ষ অবলম্বন করছে।কোবুস মারাইস দলের ছায়া প্রতিরক্ষামন্ত্রী।তিনি বলেন, “যদিও আমাদের সরকার নিজেদের নিরপেক্ষ বলে দাবি করেছে তবে এটাও অন্যান্য অনেক ঘটনার মধ্যে আরেকটি যেখানে এএনসি স্পষ্টভাবে রাশিয়ার প্রতি তাদের পক্ষপাতিত্ব প্রকাশ করেছে এবং প্রকৃতপক্ষে এই ক্ষেত্রে সরকারের নিরপেক্ষতার অভাব ছিল এবং তা তারা প্রমাণ করা ছাড়া আর কিছুই করেনি”

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মস্কোর আক্রমণ ইউরোপে সবচেয়ে বড় এবং আন্তর্জাতিকভাবে এর ব্যাপক নিন্দা জানানো হয়েছে। পশ্চিমা সরকাররা রাশিয়াকে আঘাত করার জন্য কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেছে এবং কঠোর নিষেধাজ্ঞা জারি করেছে। পশ্চিমা দেশগুলো নিজেদের রক্ষার জন্য ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৯ জানুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ