• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

পিতৃ পরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা- মহামান্য হাইকোর্ট

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স
আপডেট : বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৩

পিতৃ পরিচয়হীন সন্তানের অভিভাবক হবেন মা- এক রিট মামলায় ২৪ জানুয়ারি ২০২৩ এই যুগান্তকারী রায় দিয়েছেন মহামান্য হাইকোর্ট। তবে অনেক একা মা (single mother) ভাবছেন, এই রায়ে তারা তাদের সন্তানের অভিভাকত্ব পেলেন; বাস্তবতা কিন্তু তা নয়। রায়ের ব্যাখ্যা জানতে চাইলে ডেপুটি এটর্নি জেনারেল ও এই মামলায় রাষ্ট্র পক্ষের কৌসুলী এডভোকেট অমিত দাশগুপ্ত জানান, এটি সন্তানের অভিভাবকত্বের মামলা নয়। ২০০৭ সালে ঠাকুরগাঁওয়ের এক শিক্ষার্থী নবম শ্রেণীতে বোর্ডের ফর্ম ফিলাপের সময় বাবার নাম লিখতে না পারায় তাকে নিবন্ধন দেয়নি রাজশাহী শিক্ষা বোর্ড। সেই ঘটনায় দায়ের করা রিট মামলার চুড়ান্ত নিষ্পত্তি করে হাইকোর্ট ঘোষণা করলেন, পিতৃপরিচয়হীন বা পিতার পরিচয় দিতে অনাগ্রহী সন্তানের অভিভাবক হবেন শুধু তার মা। মা না থাকলে আইনগতভাবে অন্য কেউও অভিভাবক হতে পারবেন। আগের মতো পরীক্ষার ফরম ফিলাপসহ সবক্ষেত্রে বাবার নাম লেখা আর বাধ্যতামূলক থাকবে না, শুধু মায়ের নামেই চলবে।

তবে একা মায়েদের সন্তানের অভিভাবকত্বের ক্ষেত্রে এই রায় কোনো প্রভাব ফেলবে না। সেক্ষেত্রে আগের মতোই পিতার অবর্তমানে মাকে সন্তানের অভিভাবকত্ব পেতে হলে, দাদা চাচাসহ আইনগত অন্য অভিভাবকদের অনাপত্তি সাপেক্ষে আদালতের অনুমোদেন নিতে হবে।

মুক্তিযুদ্ধের পরে নির্যাতিত নারীদের ব্যাপারে জাতির পিতা বলেছিলেন, “বাবার নামের জায়গায় লিখে দাও- শেখ মুজিবুর রহমান, আর ঠিকানা লিখে দাও ধানমন্ডি ৩২ নম্বর।” সেই ঘোষণার মধ্য দিয়ে বঙ্গবন্ধু সেদিন লাঞ্ছিত নারীদের প্রতি যে মানবিক- সহানুভূতির দৃষ্টি দেখিয়েছিলেন,, আজকের হাইকোর্টের রায়ের মধ্য দিয়ে তা আইনগত ভিত্তি পেলো।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২ ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ