• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

আয়েবাপিসির অমর একুশে উদযাপনে ভার্চুয়াল বৈঠক

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩

আয়েবাপিসির অমর একুশে উদযাপনে ভার্চুয়াল বৈঠক ।আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের (আয়েবাপিসি) আয়োজনে এক আন্তর্জাতিক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) রাতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অল ইউরোপিয়ান বাংলা প্রেসক্লাবের ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে । জার্মানি থেকে আয়েবাপিসির সভাপতি হাবিবুর রহমান হেলালের সভাপতিত্বে , সঞ্চালনার দায়িত্ব পালন করেন ইতালি থেকে আয়েবাপিসির সাধারণ সম্পাদক এসকে এমডি জাকির হোসেন সুমন।এই ভার্চুয়াল বৈঠকে আয়েবাপিসির একাধিক সদস্য ছাড়াও বাংলাদেশ ও আমেরিকা হতে বিশিষ্ট সংবাদ মাধ্যমের ব্যাক্তিত্বরা অংশ গ্রহন করেন । অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশের স্বনামধন্য সাংবাদিক ভয়েজ বাংলার সম্পাদক মোস্তফা ফিরোজ, রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক ও কলামিস্ট মহিউদ্দিন খান মোহন, নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত জনপ্রিয় বাংলা টেলিভিশন TBN24 এর পরিচালক হাবিব রহমান, বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক আলোকিত কন্ঠ পত্রিকার সম্পাদক এমডি রবিউল ইসলাম রবিউল ,ফ্রান্স থেকে ভাষা সৈনিক সফিউদ্দিন আহাম্মেদের মেয়ে শারমিন রলি, ইতালির ভেনিস হতে সাংলাদিক ও কলামিস্ট পলাশ রহমান প্রমুখ।

আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবসের আলোচনায় বক্তাগণ বিশেষ করে মরহুম ভাষা সৈনিক সফিউদ্দিন আহাম্মেদের মেয়ে শারমিন রলিতার বাবার লিখিত এক বইয়ের উদ্ধৃতি দিয়ে ভাষা আন্দোলনের পটভূমি বর্ণনা করেন।আলোচকরা বলেন একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির চির প্রেরণা ও অবিস্মরণীয় একটি দিন। এটি শুধু বাংলাদেশের নয়, এখন এটি সারা বিশ্বের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে।
প্রায় ৩ ঘন্টা ব্যাপী এই ভার্চুয়াল বৈঠকে জার্মানি থেকে সঙ্গীত শিল্পী তানিমা তাসনীম তিনটি দেশাত্মবোধক গান পরিবেশন করেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৩ ফেব্রুয়ারি/জই


আরো বিভন্ন ধরণের নিউজ