• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে জনবল নিয়োগ দিয়েছে সরকার

বিডিনিউজ ইউরোপ ন্যাশনাল ডেক্স থেকে ( বাংলাদেশ) ঢাকা
আপডেট : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

বাংলাদেশ সিভিল সার্ভিসের ১০ কর্মকর্তাকে বদলি করে বিদেশে বাংলাদেশের বিভিন্ন দূতাবাসে নিয়োগ দিয়েছে সরকার।
রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ মন্ত্রণালয়ের উপসচিব এস এম আবদুল্লাহ আল মামুনকে সিঙ্গাপুর বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম), ডাক ও টেলিযোগযোগ বিভাগের উপসচিব (বর্তমানে লিয়েনে কর্মরত) সৈয়দ শফিকুল ইসলামকে মালয়েশিয়া কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (শ্রম), প্রবাসী কল্যাণ ও বৈদশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব মো. আব্দুস সালামকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বাংলাদেশ কনস্যুলেট (শ্রম), পানি সম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাশহুদুল কবীরকে কাতারের দোহা বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), বরিশাল বাংলাদেশ বেতারের উপ-বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ মহসিন মিয়াকে রোমানিয়ার বুখারেস্ট বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম), কক্সাবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব মিকন তৎচংগ্যাকে দক্ষিণ কোরিয়ার সিউল বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (শ্রম) করা হয়েছে।

এছাড়া পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার শাহনাজ পারভীনকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বাংলাদেশ কনস্যুলেট জেনারেল প্রথম সচিব (শ্রম), সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইনকে লেবানন বৈরুত বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব(শ্রম), নওগাঁর মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু বাক্কার সিদ্দিককে ব্রুনাই দারুসসালাম বেগওয়ান বন্দর সেরি বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এবং সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরীকে ইরাকের বাগদাদ বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (শ্রম) করা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৪মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ