• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

কবির আহমেদ কূটনীতিক প্রতিবেদক আন্তর্জাতিক ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : বুধবার, ২২ মার্চ, ২০২৩

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি।রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। ইউক্রেনে যুদ্ধাপরাধের অভিযোগ তুলে তার বিরুদ্ধে শুক্রবার(১৭ মার্চ) এই পরোয়ানা জারি করা হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স ও সিএনএন।পৃথকভাবে আদালত একই অভিযোগে রাশিয়ার শিশু অধিকার কমিশনার মারিয়া আলেকসেয়েভনা লভোভা-বেলোয়ারের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

তবে ইউক্রেনে যুদ্ধ চলাকালে কোনো মানবতাবিরোধী অপরাধ হয়নি বলে রাশিয়া সব সময় দাবি করে আসছে। আইসিসি শিশুদের বেআইনি নির্বাসন এবং ইউক্রেনের ভূখণ্ড থেকে রাশিয়া ফেডারেশনে লোকদের বেআইনিভাবে স্থানান্তরের সন্দেহে পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছে রয়টার্স। চলতি সপ্তাহের শুরুতেই রয়টার্স জানিয়েছিল,আন্তর্জাতিক অপরাধ আদালতে (InternationalCriminal Court) ইউক্রেনে সংঘাতের জন্য আদালতের তদন্তে গ্রেফতারি পরোয়ানা জারি করা
হতে পারে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২২মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ