• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

রোমানিয়ার সীমান্তে আবারো বাংলাদেশি আটক ২৩

জহিরুল ইসলাম ইন্টারন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩

অবৈধভাবে ট্রাকে করে রোমানিয়া থেকে ইতালি যাওয়ার সময় ২৩ বাংলাদেশিকে উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) তাদেরকে রোমানিয়া সীমান্ত থেকে উদ্ধার করা হয়। রোমানিয়ার স্থানীয় সংবাদমাধ্যম স্টাইরিপিসার্স এ তথ্য জানিয়েছে।প্রতিবেদন থেকে জানা যায়, পশ্চিম টার্নু বর্ডার ক্রসিং পয়েন্টে ট্রাকে করে তোশক নিয়ে যাওয়া হচ্ছিল। সেটি দেখে পুলিশের সন্দেহ হলে সেখানে তল্লাশি চালানো হয়। গাড়ির চালক জানিয়েছে, তিনি রোমানিয়া-ইতালি রুটে তোশক নিয়ে যাচ্ছিল। তল্লাশির সময় তোশকের ভেতর থেকে ২৩ বাংলাদেশিকে উদ্ধার করা হয়।

আরাদ সীমান্ত পুলিশ বলেছে, উদ্ধার হওয়া ব্যক্তিরা বাংলাদেশের নাগরিক, যাদের বয়স ২৫ থেকে ৫০ বছরের মধ্যে। ব্যক্তিগত নথির ভিত্তিতে জানা গেছে, তারা আইনানুগ উপায়ে রোমানিয়াতে প্রবেশ করেছিল।

সীমান্ত পুলিশ জানিয়েছে, চালককে গ্রেপ্তার করা হয়েছে। তাকে অভিবাসী চোরাচালান এবং ট্রাকে লুকিয়ে থাকা বিদেশি নাগরিকদের সাথে প্রতারণার মাধ্যমে রাজ্যের সীমান্ত অতিক্রম করার চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/২৪মার্চ/জই


আরো বিভন্ন ধরণের নিউজ