গ্রিসে বাংলাদেশ কমিউনিটির নির্বাচনে সভাপতি দেওয়ান আনোয়ার হোসেন সিনিয়র সহ-সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জাহিদ সহ পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন।গ্রিসের বাংলাদেশ কমিউনিটির সপ্তম সাধারণ নির্বাচনে জনগণের বিপুল উপস্থিতিতে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আনোয়ার জসিম জাহিদ পরিষদের দেওয়ান আনোয়ার হোসেন ২১০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আল আমিন সিআইপি ১৯২২ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত প্রাথমিক ফলাফল থেকে জানা গেছে দেওয়ান আনোয়ার হোসেন ১৮৩ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন। এদিকে সিনিয়র সহ-সভাপতি পদে জসীম উদ্দীন ২৬১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বেপারী এম এইচ ফারুক ১৪৪৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। জসীম উদ্দীন ময়নামতি ১১৬৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

সাধারণ সম্পাদক পদে:
এইচএম জাহিদুল ইসলাম ২৩৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাফর আলী ১৩০৯ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। এইচএম জাহিদুল ইসলাম ৯৭৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
উল্লেখ্য ১৯ মার্চ রবিবার সকাল ৮ঃ০০ ঘটিকা থেকে সন্ধ্যা ৬ ঘটিকা পর্যন্ত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে পাসপোর্ট প্রদর্শনপূর্বক উৎসবমুখর পরিবেশে প্রবাসী বাংলাদেশীরা ভোটাধিকার প্রয়োগ করেছেন। টুকিটাকি ঝামেলা ছাড়া নির্বাচন সুস্থভাবে সম্পন্ন করতে পেরেছেন বলে নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতায় নির্বাচন সুষ্ঠু সুন্দর পরিবেশে সম্পন্ন করা সম্ভব হয়েছে।এ জন্য গ্রিসে নিযুক্ত বাংলাদেশ দূতাবাস কে ধন্যবাদ জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার হাজী আব্দুল খালেক মাতুব্বর,ও সভাপতি হাজী আব্দুল কুদ্দুস যৌথভাবে।
পূর্ণাঙ্গ ফল প্রকাশে কেন দেরি হলো: সদ্য সমাপ্ত বাংলাদেশ কমিউনিটির সপ্তম সাধারণ নির্বাচনে পরাজিত প্রার্থী শেখ আল আমিন সিআইপি গ্রিক কোর্টে আইনের আশ্রয় নেওয়ায় ভেট গণনা ও ফলাফল ঘোষণা বন্ধ হয়ে যায়। গত ১০ এপ্রিল ২০২৩ ইং আদালতে পরাজিত প্রার্থী আলআমিনের আবেদন বাতিল করে দেওয়ায় ভোট গণনায় কোন আইনি বাঁধা না থাকায় সাতটি সম্পাদকীয় পদ ও ১৯ টি নির্বাহী সদস্য পদের ভোট গণনা সম্পন্ন করে পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশন।
কোন প্রার্থী কত ভোট পেল:
সভাপতি পদের সামারি:
দেওয়ান আনোয়ার হোসেন এথেন্স কেন্দ্রে ১৭৩৭ ভোট মানোলাদা কেন্দ্রে ৩৬৮ ভোটসহ সর্বমোট ২১০৫ ভোট।
শেখ আল আমিন সিআইপি এথেন্স কেন্দ্রে ৫৮৩ ভোট মানোলাদা কেন্দ্রে ১৩৩৯ ভোট সহ সর্বমোট ১৯২২ ভোট।
মোহাম্মদ মোতাব্বির হোসেন এথেন্স কেন্দ্রে ৮৭০ভোট ও মানোলাদা কেন্দ্রে ৪২২ ভোট সহ সর্বমোট ১২৯২ ভোট।
মিজানুর রহমান আলফা এথেন্স কেন্দ্রে ৮৯২ ভোট ও মানোলাদা কেন্দ্রে ১৬৩ ভোট সহ সর্বমোট ১০৫৫ ভোট।
সাধারণ সম্পাদক পদের সামারি:
এইচএম জাহিদুল ইসলাম এথেন্স কেন্দ্রে ১৬৮৯ ভোট ও মানোলাদা কেন্দ্রে ৬৯৪ ভোট।
জাফর আলী এথেন্স কেন্দ্রে ২০৩ ভোট ও মানোলাদা কেন্দ্রে ১১০৬ ভোট সহ সর্বমোট ১৩০৯ ভোট।
আব্দুর রাজ্জাক টিটু এথেন্স কেন্দ্রে ৯৭৮ ভোট ও মানোলাদা কেন্দ্রে ৩২৮ ভোট সহ সর্বমোট ১৩০৬ ভোট।
দাদন মৃধা এথেন্স কেন্দ্রে ১১২৯ ভোট ও মানোলাদা কেন্দ্রে ১৩৪ ভোট সহ সর্বমোট ১২৬৩ ভোট।
সিনিয়র সহ-সভাপতি পদের সামারি:
জসীম উদ্দিন ময়নামতি এথেন্স কেন্দ্রে ২১৯৮ ভোট ও মানোলাদা কেন্দ্রে ৪১৩ ভোট সহ সর্বমোট ২৬১১ ভোট।
বেফারী এম এইচ ফারুক এথেন্স কেন্দ্রে ২৫৩ ভোট ও মানোলাদা কেন্দ্রে ১১৯০ ভোট সহ সর্বমোট ১৪৪৩ ভোট।
হাফেজ আহমেদ এথেন্স কেন্দ্রে ১০০০ ভোট ও মানোলাদা কেন্দ্রে ১৭৫ ভোট সহ সর্বমোট ১১৭৫ ভোট।
জসীমউদ্দীন সিলেট এথেন্স কেন্দ্রে ৪৩৯ ভোট ও মানোলাদা কেন্দ্রে ৪৬২ ভোট সহ সর্বমোট ৯০১ ভোট।
সহ সভাপতি পদ:
সহ-সভাপতি পদে শামসুল আলম দীপ্তি সিআইপি ২৭৬৩ ভোট পেয়ে ১ম স্থান ও আব্দুল করিম ১৫২৩ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন। শামসুল আলম দীপ্তি সিআইপি ১২৪০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সহ সভাপতি পদে কে কত ভোট পেয়েছে:
বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নির্বাচনের বেসরকারিভাবে নির্বাচিত ফলাফল।
বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নির্বাচনের ফলাফল আজ বেসরকারিভাবে ঘোষণা করা হয়।
সহ-সভাপতি এথেন্স+ নেয়া মানলাদা
শামসুল আলম ডিপটি ১৭৪৯+১০১৪=২৭৬৩ (১ম)
আব্দুল করিম ৯৯৩+৫৩০=১৫২৩((২য়)
মোহাম্মদ আলিম খালাসি ৯০৭+৮৭=৯৯৪
মোড়ল আব্দুল সায়েম ২৮৮+৪৭৫=৭৬৩
বাতিল ২১১+২৭৫=৪৮৬
যুগ্ম সাধারণ সম্পাদক

জিয়াউর রহমান মনির ৪৮৮+১৪২৫=১৮১৪(১ম)
মোঃ শাহ কামাল ৯৫৫+৮৪৫= ১৮০০( ২য়)
আব্দুর রহিম মোল্লা ৯৮১+২১৪=১১৯৫ (৩য়)
সোহেল হাওলাদার ৪৭৫+৪৭৬=৯৫১(৪র্থ)
বাতিল ভোট এথেন্স +মানোলাদা কেন্দ্র ৩৩৯+৩৫৬=৬৯৫ ভোট বাতিল হয়েছে।
সাংগঠনিক সম্পাদক:

নাজমুল হক ১২৪৪+৩৩১=১৫৭৫(১ম)
কাজল মিয়া ৪৪০+১১১৩+১৫৫৩(২য়)
মাসুদ পাটোয়ার ১০৩৩+২৭৯=১৩১২
আজমল ৮৮১+২৩৪=১১১৫
কোষাধক্ষ:
মোহাম্মদ সেলিম সরদার ১৭০৬+৭০০=২৪০৬(১ম)
এমডি সেলিম মোল্লা ৬৫৪+৬৫৪ ১৩০৮(২য়)
জাকির হোসেন ৬২৩+ ৩৮৫ =১০০৮(৩য়)
মুজিবুল হক ৬৫৩ + ১৭৬=৮২৯(৪থ)
দপ্তর সম্পাদক:
মইনুল ইসলাম জামান ১৪৪৪+২৮৪=১৭২৮(১ম)
কাসেম আলী ১০৬৭+৪৭১=১৫৩৮(২য়)
আবুল আজিম ৮৩৮+৯৯=৯৩৭
মোঃ স্বপন ১১৮৭+৩৩৮=১৫২৫(৩য়)

প্রচার সম্পাদক:
দেলোয়ার হোসেন ১৩৯৫+৬৯৭=২০৯২(১ম)
মামুদ মৃধা ১৩৯০+৩২৩=১৭১৩(২য়)
রফিক মুন্সি ৩৫০+৮১৬=১১৬৬
আজিম ঢালী ৫৫২+৯৪=৬৪৬
ধর্ম বিষয়ক সম্পাদক:
বেলায়েত হোসেন ২৬৯৪+৭৭১=৩৪৬৫(১ম)
মোহাম্মদ আলাউর রহমান ৭৯০+৩২২=১১১২(২য়)
মোহাম্মদ সাহিন৪৭৩+৩২৭=৮০০
মোঃ সোলেমান ৫৮+৩২৩=৩৮১
যুগ্ম-সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান মনির পেয়েছেন ১৮১৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ শাহ কামাল পেয়েছেন ১৮০০ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে জিয়াউর রহমান মনির ১৪ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হক পেয়েছেন ১৫৭৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কাজল মিয়া পেয়েছেন ১৫৫৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে নাজমুল হক ২২ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে মোঃ সেলিম সরদার পেয়েছেন ২৪০৬ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমডি সেলিম মোল্লা পেয়েছেন ১৩০৮ ভোট। কোষাধ্যক্ষ পদে মোঃ সেলিম সরদার ১০৯৮ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
দপ্তর সম্পাদক পদে মইনুল ইসলাম জামান পেয়েছেন ১৭২৮ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এম আর কাশেম আলী পেয়েছেন ১৫৩৮ ভোট। দপ্তর সম্পাদক পদে মইনুল ইসলাম জামান ১৯০ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
প্রচার সম্পাদক পদে দেলোয়ার হোসেন পেয়েছেন ২০৯২ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহমুদ মৃধা পেয়েছেন ১৭১৩ ভোট। প্রচার সম্পাদক পদে দেলোয়ার হোসেন ৩৭৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
ধর্ম বিষয়ক সম্পাদক পদে বেলায়েত হোসেন জাকারিয়া পেয়েছেন ৩৪৬৫ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আলাউর রহমান পেয়েছেন ১১১২ ভোট। ধর্ম বিষয়ক সম্পাদক পদে বেলায়েত হোসেন জাকারিয়া ২৩৫৩ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন:
(১)সওদাগর শামসু (আলম) পেয়েছেন ২১৯৭ ভোট, (২)মোঃ সাগর হোসাইন পেয়েছেন ২১৭৬ ভোট,(৩) মোহাম্মদ লিটন মাতুব্বর পেয়েছেন ২১১৬ ভোট,(৪) কামাল আহমেদ পেয়েছেন ২০২৪ ভোট,(৫) আকমল মাহমুদ পেয়েছেন ২০০৯ ভোট, (৬) তপন মৃধা পেয়েছেন ১৯৩১ ভোট,(৭) মোহাম্মদ ইসলাম পেয়েছেন ১৮৮৯ ভোট, (৮)আমেনা রায়হান রিনা পেয়েছেন ১৮৩৭ ভোট, এবং (৯)হাসিনা সুলতানা নীলা ১৭৮১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন সূত্রে জানা গেছে।


নির্বাহী সদস্য পদে যারা যত ভোট পেয়েছে তাদের তালিকা:
আনোয়ার জসিম জাহিদ পরিষদ:
(১) আকমল মাহমুদ (এ ১৬৫৫+মানো ৩৫৪=২০০৯), সওদাগর শামসু আলম(এ ১৭৫৭+মানো ৪৪০=২১৯৭), মোহাম্মদ লিটন মাতুব্বর(এ ১৬৯৫+মানো ৪২১=২১১৬), কামাল আহমেদ (এ ১৫৮০+মানো ৪৪৪=২০২৪), মুহাম্মদ সাগর হোসাইন (এ ১৭৪৯+মানো৪২৭=২১৭৬),তপন মৃধা(এ ১৫৮৮+মানো ৩৪৩=১৯৩১), পলাশ মোল্লা(এ ১১৩৩+ মানো ২৬২=১৩৯৫), মোঃ ইসলাম(এ১৫২১+মানো ৩৬৮=১৮৮৯), সাইফুল ইসলাম( এ ১০৪০+মানো২৬৪=১৩০৪),
মিজান জসিম দাদন পরিষদের সদস্য পদে:
মোঃ শরীফ রাজ্জাক(এ ৬২৫+মানো ১২০=৭৪৫), মোঃ মুন্না সরদার(এ ৫৭৭+মানো ১১০=৬৮৭), মোঃ তাসলিম(এ ৫৫৫+মানো ১১৭= ৬৭২), হাসিনা সুলতানা নীলা(এ ১৩৮৮+মানো৩৯৩=১৭৮১), আব্দুর রব হাওলাদার(৪৮৯এ+১২১মানো) , মোহাম্মদ হারুন অর রশিদ(এ ৪৭৯+মানো ১১১=৫৯০), জালাল মোড়ল(এ ৬০৮+মানো ১০২ =৭১০), দিদার মুন্সি( এ ৫৭২+মানো ১০৬=৬৭৮), শাহাদাত ফকির(এ ৬০৬+মানো ১১০=৭১৬),।
আলআমিন ফারুক জাফর পরিষদের সদস্য যারা:
আজিজুল ইসলাম (এ ৮১২+মানো ৫১০=১৩২২), শিশু মিয়া(এ ৫৭৩+মানো ৫৪১=১১১৪), সুরুক মিয়া(এ ৫০৩+মানো ৫২৫=১০২৮ভোট, এমডি আব্দুল হাই(এ ৪৭২+মানো৫২৮=১০০০), হুসাইন নুর(এ ৪৬৯+মানো ৫১১=৯৮০), মোঃ জিয়া জব্বার(এ৪৮৩+মানো৪৬৪=৯৪৭), মোঃ মনির(এ ৪১৮+মানো ৪৯৫=৯১৩), মোঃ খসরু জামাল(৪১৩+মানো ৫১৫=৯২৮), নুর জামাল শিকদার(এ৫৩৮+মানো ৫১৫=১০৫৩),।
মোতাব্বির হাফেজ টিটো পরিষদের সদস্য যারা:
শামীম আহমেদ(এ ৯৪০+মানো ৩০৪=১২৪৪), আব্দুল রহিম তালুকদার(এ৭৩৩+মানো১৭১=৯০৪), মোঃ আলাউদ্দিন(এ ৭২৮+মানো ১৬৬=৮৯৪), আমেনা রায়হান রিনা(এ ১৪১৪+মানো ৪২৩=১৮৩৭) মোঃ আজহার চৌধুরী(এ ৯২৮+মানো ২০৬= ১১৩৪) ,জসীমউদ্দীন (এ ৭৫৬+মানো ২০২=৯৫৮),শাহিদ আলী(এ ৬৪০+মানো ২২৩=৮৬৩), আব্দুস সালাম মিয়া শানু(এ ৬৪১+মানো ১৮৫=৮২৬) এবং আবু ইউসুফ (এ ৮৯২+মানো ১৭৮=১০৭০ ভোট পেয়েছেন।
বিডিনিউজ ইউরোপ২৪ডটকম//১৪এপ্রিল/জই