• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা: জাফরুল্লাহ চৌধুরীর দাফন সম্পন্ন

জহিরুল ইসলাম ন্যাশনাল ডেক্স থেকে বিডিনিউজ ইউরোপ
আপডেট : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ডা: জাফরুল্লাহ চৌধুরীর দাফন সম্পন্ন।বীর মুক্তিযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী ইচ্ছে পোষণ করেছিলেন, চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে নিজের দেহ দান করবেন। তাঁর সন্তান ও পরিবারের সদস্যরা সেই ইচ্ছে পুরণ করার চেষ্টাও করেছেন। কিন্তু, সম্মান ও ভালোবাসা জানিয়ে ডা. জাফরুল্লাহর মরদেহ কাটা-ছেঁড়া করতে চায়নি ঢাকা মেডিকেল কলেজ ও গণস্বাস্থ্য কেন্দ্রের কর্তৃপক্ষ। তাই সিদ্ধান্ত হয়েছে, শুক্রবার (১৪ এপ্রিল) সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে তাকে দাফন করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ এপ্রিল) দুপুর আড়াইটার সময় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ডা. জাফরুল্লাহর তৃতীয় জানাজার আগে এ তথ্য জানান তাঁর একমাত্র ছেলে বারিশ চৌধুরী।

বারিশ চৌধুরী বলেন, ‘বাবার সারাজীবনের ইচ্ছে ছিল, তাঁর দেহ মেডিকেল সায়েন্সের জন্য দান করবেন। আমরা পরিবারের সদস্য হিসেবে তাঁর ইচ্ছে পূরণ করতে চেষ্টা করেছিলাম। ঢাকা মেডিকেল কলেজ, যে প্রতিষ্ঠানে উনি পড়েছিলেন এবং গণস্বাস্থ্য কেন্দ্র, যে প্রতিষ্ঠান উনি গড়ে তুলেছিলেন; আমরা সেখানে দেহ দান করতে চেয়েছিলাম’

তিনি আরও বলেন, ‘দুটি প্রতিষ্ঠানের পক্ষ থেকেই আমরা শুনেছি, এমন কেউ নেই যে আমার বাবার লাশ কাটা-ছেঁড়া করতে চান। সম্মান থেকেই এই জিনিসটা বলা হয়েছে। আমরা খুব করে চেয়েছিলাম। কারণ, তিনি সারাজীবন উদাহরণ হিসেবে থাকতে চেয়েছিলেন। কিন্তু, যখন সম্মান এবং ভালোবাসা থেকে বলা হচ্ছে, কেউ হাত দিতে রাজি না; আমাদের তো আসলে কিছু করার নেই’।তাই আমরা আজ শুক্রবার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে, যেখানে উনি এত বছর ধরে কাজ করলেন, এদেশের মানুষের জন্য, বিশেষত গরিব মানুষের জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করলেন; ওখানে আমরা তাঁকে দাফন করেছি এবং শেষ সম্মান জানিয়েছি’।

বিডিনিউজ ইউরোপ২৪ডটকম/১৫ এপ্রিল/জই


আরো বিভন্ন ধরণের নিউজ