• শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম
“অভ্যর্থনা থেকে অবদান: অভিবাসী অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে শ্রম ঘাটতি মোকাবেলা” পোশাকের গলার কাটিং নিয়ে সমালোচনার মুখে অস্ট্রেলীয় ইনফ্লুয়েন্সার ব্রিজেট ফ্রান্সিস, দিলেন কড়া জবাব এথেন্সে স্যুটকেসে তরুণীর মরদেহ: ফ্রান্সে গ্রেপ্তার ১৯ বছর বয়সী ঘানার নাগরিক গ্রিসে বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত গ্রিসের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রসীমায় অভিবাসনচাপ বাড়ছে, প্রবেশপথ হয়ে উঠছে ক্রিট ও গাভদোস ২০২৭ সালের হজ চুক্তি স্বাক্ষর, বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট চাইলেন শেখ হাসিনা, আবেদন প্রত্যাখ্যান সরকারের গ্রিসের পিরেয়াস বন্দরে ব্লু স্টার ১ (Blue Star 1) ফেরিতে বোমা হামলার হুমকি পাওয়ার পর সতর্কতা জারি করা হয় দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা জিয়া মঞ্চ ইউরোপস্থিত পর্তুগাল শাখার আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠিত

প্রবাসীদের সেবাদানের প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান

মিনহাজ হোসেন ইতালি ইউরোপ
আপডেট : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

ইতালীস্হ বাংলাদেশ দূতাবাসকে দু্নীতি মুক্ত রেখে প্রবাসীদের সেবাদানের প্রত্যয় ব্যক্ত করেছেন নতুন রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান

‘দূতাবাস বাংলাদেশেরই একটি ভূখণ্ড আর তাই ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করা হবে। বর্তমান প্রবাসবান্ধব সরকারের সুফল সাধারণ প্রবাসীদের মাঝে পৌঁছে দিতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন নবনিযুক্ত রাষ্ট্রদূত মোঃ শামীম আহসান। ইতালি আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাদের সাথে পৃথক পৃথক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।


রোমস্থ বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সদ্য আগত রাষ্ট্রদূত মোঃ শামীম আহসানকে শুরুতেই ফুল দিয়ে বরণ করে নেন নেতারা। পরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, সভায় উপস্থিত ছিলেন সর্ব ইউরোপীয় আওয়ামিলীগের সাবেক সহ-সভাপতি কে এম লোকমান হোসেন, ইতালি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব হোসেন, সহ- সভাপতি আব্দুর রউফ ফকির, মাইন উদ্দিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব বেপারী, সোয়েব দেওয়ান, সাংগঠনিক সম্পাদক দিন মোহাম্মদ, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আহমেদ, যুবলীগ ইতালি শাখার ভারপ্রাপ্ত সভাপতি উজ্জল মৃধা, মহিলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি নাসিমা আক্তার নূপুর, সাংগঠনিক সম্পাদক মেহেনাস তাব্বাসুম শেলি, স্চ্ছোসেবক লীগের সাধারণ সম্পাদক ইকবাল ঢালী, আওয়ামী সাংস্কৃতিক ফোরাম সভাপতি আলি আজম, ইতালী আওয়ামী লীগের সদস্য আব্দুর রশিদ, কচি মুন্সী, শাখাওয়াত হোসেন শাখন, বাচ্চু সরদার, এছাড়াও ইতালি আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী সাংস্কৃতিক ফোরামের সিনিয়র নেতৃবৃন্দরা।

মতবিনিময়কালে সাধারণ প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও সমাধানের পথ নিয়ে রাষ্ট্রদূত ও দূতাবাসের উর্ধতন কর্মকর্তাদের সাথে খোলামেলা আলোচনা করেন উপস্থিত নেতারা।
বিডিনিউজ ইউরোপ/৩০ নভেম্বর/ জই


আরো বিভন্ন ধরণের নিউজ